
এই শুনো .
ভালোলাগে কবিতা;
লিখতে— পড়তে—শুনতে—ভাবতে
কবিতার মাঝে যেন এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে।
কবিতা তাইতো লিখি পাঠ করি
তার অলংঘনীয় প্রভাবে
ভালোবাসি কবিতার মাঝে দিতে পানকৌড়ি ডুব ।
কবিতার ঘ্রাণ লাগে এই নাকে মোর প্রাণে
অস্থি— মজ্জায়— স্নায়ুতে, এইখানে।
মনে হয় কবিতায় করেছিলে জয়
অবলা এ হৃদয়— অন্য কিছু তে নয়,
তেমন কোন কবিতা হলে
হৃদয়টা মোর ডানা মেলে আজও পৃথিবীটা হয়ে ওঠে বাঙময়।
যদি হয় লেখা হৃদয়গ্রাহি করে
তেমন কোন কবিতা যে এখনো পারে
একরাশ মুগ্ধতা ছড়িয়ে কেড়ে নিতে হৃদয়
যেমন করে চন্দ্রিমা রাতে ভরা শশি যেন এক ঘুর লাগা বিস্ময়।
কবি যেন এক অধিশ্বর প্রেমের মন্ত্রযপে
লিখে লিখে করে সব জয় মানব হৃদয়
কোনদিনও তা যেন হয় না লয়..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



