ভেবে নিতে পারো একটা হীরক খণ্ড!!!!
২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবো না মাকড়সার জাল
ভেবো না ভেঙে যাওয়া কোন দেয়াল
ভেবে নিতে পারো একটা হীরক খণ্ড
যা ভাঙার সাধ্য নেই যে কার ও।
এতোটাই দৃঢ় — এতো প্রগাঢ়
সবার চোখে ধুলো দিয়ে
শাশ্বত সুন্দর এই প্রেম যে কালোত্তীর্ণ
আমাদের এই অটুট বন্ধন
যাবে না যে কখনো টুটে, প্রিয়তমা অনুপমা।
গ্রীষ্মের দাবদাহ শেষে স্বস্তির বৃষ্টির মতো
তোমার সান্নিধ্য— এনে দিবে স্বর্গের প্রশান্তি
আমরা দু'জনে করবো সৃষ্টি— ভালোবাসা বৃষ্টি
স্বার্থপর এই পৃথিবীর বুকে,
আমরা দুজনে ভাসবো প্রেমের সরোবরে
যেন ভেসে থাকা একজোড়া বালিহাঁস কল্লীর বিলে
আমরা যেন কপোত কপোতি আপন খেয়ালে
আমরা যে দৃঢ় প্রতীজ্ঞ— অগাধ বিশ্বাসে।
এই প্রেম নয় যে মাথা নোয়াবার
এই প্রেম বিশ্বমানবতা বুকে লয়ে
জীবন নদীর নিশ্চিত খেয়া পাড় ।
ভালোবাসি তোমারে আমি প্রাণের চেয়েও ঢের বেশি
ততটুকু ভালোবাসাই তোমার কাছে চাই
তুমি —আমি ভালোবেসে মরণেও নেই কোন সংশয়। ছবি : নেট থেকে ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন