হয় যদি কোন ভুল!!!
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয় যদি কোন ভুল
ভুলের মাশুল শেষ করে
অভিমানের দেয়াল ভেঙে
ভালোবাসার ডানায় চড়ে
এসোগো মোর হৃদয়ের রাণী।
লজ্জার আবরণ ভেদ করে
কষ্টের শেকড় উপড়ে ফেলে
সময়ের ডানায় চড়ে যথাসময়ে,
এসো মোর বহুকাঙ্ক্ষিত রমণী।
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে আবেগে
অগাধ বিশ্বাস বুকে লয়ে
শত্রুর চোখে চুনকালি মেখে
এসো গো এবার বিজয়ীর বেশে।
বোশেখের ঝড়ের মতো এক নিমেষে
এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি লয়ে
ফুলের মতো সুঘ্রাণ ছড়িয়ে
এসো গো এসো মোর কাছে, অভিমানী।
ভালোবাসার জয় হোক
ঘৃণা গুলোর লয় হোক
সব বাঁধা গোলক ধাঁধার ইতি করে
প্রেম— প্রীতি ভালোবাসা যায় জিতে
এই তো জগতের রীতি , মম মিনতি;
হৃদয়ের আকুতি, যেন যুগ যুগ ধরে
এই অবণীর পরে কবিতা হয়ে
ব্যক্ত করে মোদের ভালোবাসার জয়গান
সব বাঁধা জয় করে এবার এসো গো
প্রিয়তমা, এই করে ঐ কর কর হে অর্পণ
তবেই হতে পারে সৃষ্টি সুখের বর্ষণ;
স্বপ্নের স্বর্গীয় দোসর , করি সেই কামনা।
এসো গো এসো মোর কাছে, হে অভিমানী। ছবি: নেট থেকে
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন