তুমি দিতে ব্যথা!!
১১ ই মে, ২০২৪ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি পারতে দিতে ব্যথা —
তুমি হাসতে তুমি ভাসতে ফাগুন হাওয়ায়,
তুমি নাচতে আলোর নাচন,
তুমি জানতে একটি চাতক প্রাণ প্রজাপতি ক্ষণ।
উদাসীর বাতায়নে প্রেম সুধা অন্বেষণে
সতত নিবেদিত যেন প্রেমের অনুরাগে।
তুমিও যেন থাকতে অপেক্ষায়
কখন হবে মোদের দেখা অসীম কথকতায়
ভরা পূর্ণিমায়, বৃষ্টি মাখা সন্ধ্যায় ।
কবিতা পাঠের প্রহরে কবিতা লিখে
তুমিও যে ছিলে মগ্ন ভীষণ
আমার প্রেমে বসন্তে অঘুর বর্ষায়
বিনিদ্র রাতে ভোরের আলোয়
শেষ বিকেলের রঙে,
তুমি দিতে সুখ এই প্রাণে
আমিও যে ছিলাম উন্মুখ তোমার প্রেমে
তুমি হয়তো বুঝনি
তুমি দিতে হিমালয় সম ব্যথা,
এই প্রাণে
হয়তো বা মনের অগোচরে ।
তোমার ছলনায় রূপোলি জোছনায়
জোছনা ভেজা ক্ষণে মোর কবিতার আয়োজন
তুমি খুঁজোনি— তুমিতো বুঝনি তাতে
আমার অবুঝ মন তোমায় ভালোবেসে অনুক্ষণে
অভিসার কামনায় তোমার অন্বেষণে ন্যস্ত সদা
প্রেমের সাধনায়, কবে যে হবে দেখা মিলন মন্ত্র গানে ।
যদি হঠাৎ মৃত্যু এসে দাঁড়ায় আমার দরজায়
এই ক্ষণিকালয়ে, কেউ তো থাকে না চিরকাল
ভেবে ভেবে ব্যথার সাগর উপচে পরে মনে আরও ভাবী
তোমার আমার অভিসার হয় যেন তার আগে
এমন মধুর ক্ষণে, তোমার জন্য প্রেম যে জাগে প্রাণে ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৪ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুন