somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ব্লগে দ্বাদশ বর্ষপূর্তি পোস্ট

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অতঃপর
বারোবছর পূর্ণ হলো
দর্প তোমার চূর্ণ হলো
অবজ্ঞার সাতপেয়ালা জল পিয়ে
তোমার প্রাণে আমার প্রেম
মনের সুখে বাঁধলো বাসা
যেন প্রেমের জয় হলো
তোমার আমার যাত্রাপালা
পৃথিবীর এই রঙ্গমঞ্চে
নতুন এক মাত্রা পেলো।
আন্দোলনে সংগ্রামে
টিকে থাকার লড়াইয়ে
আমাদের যূথবদ্ধতা
দৃষ্টান্ত দেবার মতো।
মোদের এই চলার পথে
যুক্ত হলো আমার লেখা কবিতাগুলো
তোমার গান গল্পকথা প্রেমবারতা
সম্পূরক এক কাব্য হলো;
একটি পাখির দুটি ডানা যেমন
তেমন করে আমাদের পথ চলা
কাঙ্ক্ষিত ঠিকানায় মহাকালের সীমানায়
নিয়েছে যে ঠাঁই ।
ভালোবাসি যে শুধু তোমায় ঢের বেশি
এই আমার সাফ কথা
তোমার ঐ চিবুক ছূঁয়ে
কবিতা মোর মেলে পাখা
সারা বেলা,
আমার আবেগ যেন যায় ছূঁয়ে
মহাকালে সীমা রেখা।
এমনি করে সুদীর্ঘ এক যুগ
ছোট্ট এই জীবনে
নেহায়েত কমতো নয়

তোমাদের সাথে লয়ে
আমার এই বিজয় রথ
চির উন্নত সমুন্নত হোক
এই মম শুভ কামনা ।




একযুগ লম্বা সময়। ব্লগে এক যুগপূর্তি তাই আমার জীবনে দারুন গুরুত্ব পূর্ণ। সময়ের দাবি মেটাতে আমার আর পারিপর্শ্বিকতার মিথোস্ক্রীয়ায় সৃষ্টি হয়েছে একেকটি পোস্ট। আমার ব্লগবাড়ি যেন গত এক যুগের ডকুমেন্টারি। পোস্টগুলোতে যারা কমেন্ট করেছেন যারা নিত্য নতুন পোস্ট তৈরীতে নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ সবার কাছে আমি কৃতজ্ঞ। জনাব হুমায়ূন ফরিদীর মৃত্যুর পর আমার ব্লগ জীবনে প্রবেশ। ফরিদী যেন বেচে থাকেন আমার এই ব্লগের মাধ্যমে সেই প্রত্যয়ে লিখে গেছি। ব্লগে অনেক বন্ধু পেলাম শুভাকাঙ্ক্ষি পেলাম । ব্লগমাতা জানা থেকে শুরু করে আজকের যে নতুন ব্লগার তাদের সাথে মিথোষ্ক্রয়ার সুয়োগ সৃষ্টি করেছে এই ব্লগ। আমাকে নতুন দৃষ্টি দিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। বাংলা টাইপ করা শিখলাম। বৃষ্টি, জোছনা রাত প্রেম নিয়ে লিখলাম। বাংলায় প্রচুর পড়ার সুযোগ পেলাম। অনেক কিছু জানলাম শিখলাম দেখলাম। ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪, করোনাকাল আরও কতো কি। যারা ব্লগবাড়িতে আমার চলার সঙ্গী হলেন তাদের সবাইকে শুভকামনা ও লালগোলাপ শুভেচ্ছা । আর তুমি হয়ে ওঠলে অনবদ্য কবিতা । এতো কবিতা কে লেখেছে আর তোমাকে নিয়ে তোমাদের নিয়ে!!! ধন্যবাদ সবাইকে। ছাত্র জনতা অভ্যুত্থান সফল হোক। তারুন্য জয়লাভ করুক সুন্দর একটি স্বদেশ গড়ার মধ্য দিয়ে ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×