শেষ রাতের আঁধারে ঠিক ভোর পাঁচটায়
ঘুম থেকে ওঠি রোজ আমাদের রাতঘুম অবধারিত
ঠিক রাত দশটায়, এর বিলম্ব হলে কঠিন শাস্তি
লেফট রাইট লেফট রাইট নেই কোন সস্তি
ভোরের পিনপতন নিরবতা যায় ভেঙে
প্রতিদিন আমাদের দৃপ্ত পদচারণায়
আমাদের পিটি-প্যারেডে বিপিএ সারদায়
কঠিন সাধনায় মধ্য বয়সে দুঃসাধ্য সাধনে
সতত ন্যাস্ত আমরা সকলে
দিন যায় মাস যায় এমনই ব্যস্ততায়
কতোদিন দেখা নাই কথা নাই
কথা বলার ফুসরত যে নাই এক তিল পরিমাণ
পড়ার টেবিলে পাঠে
পিটি প্যারেডে সারদার বিস্তীর্ণ মাঠে সবুজ ঘাসে
একাডেমিক বিল্ডিং এ ডে নাইট ক্লাসে..
এভাবেই কেটে গেলো ফাল্গুন চৈত্র
কোকিলের কুহু ডাক পুরাতন বর্ষ ফুরোলো
এসেছে বৈশাখ এসেছে নববর্ষ চারিদিকে তাই
সাজ সাজ রব সোনার বাংলায় সারদার মাঠে
ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই
এই শুভকামনা, শুভ নববর্ষ হে তোমাদের সবার জন্য
নতুন বছরে নতুন সফলতা নিয়ে আনন্দময় হোক
আমাদের সকলের এই জীবন
আমাদের দিন গুলি স্বপ্ন রঙিন প্রজাপতি হোক
শুভ বাংলা নববর্ষ হে বাঁধ ভাঙার উচ্ছাসে আমাদের দৃপ্ত পদচারণায়
স্বাগতম সুস্বাগতম তোমাকে স্বাগত জানাই....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




