somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাউনলোডিং গুরুরা একটু আওয়াজ দেন। alldownload.com -টা তৈরী করি

০৪ ঠা মে, ২০১২ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে alldownload.com ডোমেইনটা অনেক আগে থেকে কেনা আছে। ব্লগে সারাদিন এটা ডাউনলোড করুন, ওটা ডাউনলোড করুন টাইপের পোস্ট দেখি এবং পরে হারিয়ে ফেলি। আমার মনে হচ্ছে একটা বাংলা ডাউনলোডিং সাইট থাকলে ভালোই হতো তাহলে আর কষ্ট করে লিংক খোঁজা লাগতো না। অনেকেই বলবেন টরেন্টে সব আছে কিন্তু ব্লগে যেভাবে গুছানো পোস্ট আকারে লিংক থাকে ওটা তো আর টরেন্টে থাকে না। তাছাড়া খুব ভালো একটা কালেকশন ব্লগে যেভাবে পাই, সেটা অনন্য।

বাংলায় ডাউনলোডিং সাইট খুব বেশী একটা নাই। গান ডাউনলোডের জন্যে কিছু সাইট আছে তবে ওগুলোতে রেজিস্ট্রেশন করা লাগে। যদিও অনেকেই চিল্লায় পাইরেসি পাইরেসি করে তবুও এখানে আমার সাপোর্ট আছে কারণ গান ডাউনলোডিং কমিউনিটির ব্যর্থতা যে তারা আমার কাছ থেকে সহজে পেমেন্ট নেয়ার ব্যবস্থা করতে পারে নাই। আমার কোন ঠেকা পড়ে নাই প্রথমে সিডিরম কিনে তারপরে সিডি কিনে গান শোনার। আমি অর্ণব, শিরোনামহীন এদের অন্ধভক্ত সুতরাং এরা যদি কোন অ্যালবাম বের করে তার গান আমি শুনবোই (সব শুনবো না নিশ্চিতভাবে কিন্তু কিছু না কিছু তো শুনবোই)। এখন মিউজিক ইন্ডাস্ট্রি যদি সিস্টেম করতে পারতো যে আমার মোবাইল থেকে নূন্যতম একটা অ্যামাউন্ট চার্জ করে নিবে বিনিময়ে আমাকে একটা ডাউনলোড লিংক দিবে, তাহলে কি আমি সেই প্রসেসে যাইতাম না? অবশ্যই যাইতাম।

যাইহোক, কাজের কথায় আসা যাক। যারা রেগুলার ডাউনলোড লিংক শেয়ার করেন তারা এই ডোমেইনটায় শেয়ার করতে পারেন একটা ডাউনলোডিং কমিউনিটি গড়ে তোলার জন্যে। আমার দিক থেকে আমি যা পারব তা হল: ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগসাইট রেডি করে দেয়া এবং সাইটে ক্লিকসর জাতীয় অ্যাড বসানোর সিস্টেম করে দেয়া। ফলে যিনি ডাউনলোড লিংক শেয়ার করবেন তার পেজে কেউ গেলে তার একটা পেজভিউ হলো (অ্যাডে)। এরচেয়ে আমি সাজেস্ট করবো আপনারা ডাউনলোড লিংকগুলো adf.ly দিয়ে শর্ট করে রাখবেন, ওরা মনে হয় ১০০০ ক্লিকে ৪ ডলার দেয়, খুব একটা খারাপ না।

আরো আইডিয়া দিন, আলোচনা করি। আমার সাইট রেডি করতে সর্বোচ্চ ২ দিন লাগবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১২ সকাল ১০:২৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×