মানুষের জীবন এতো ছোট কেন?
১৫ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন দিন আগে একজন প্রিয়জনকে হারালাম। আমার নানা মারা গেলেন। জটিল নানা রোগে দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। মাসদুয়েক ধরে প্রতিদিনই ছিল তার জীবনহানির আশঙ্কা। বাসা থেকে ফোন আসলেই কেঁপে উঠত অন্তরাত্মা। শেষপর্যন্ত তিনি চলে গেলেন। সম্মিলিত সামরিক হাসপাতালের কাঁচঘেরা আইসিইউ কক্ষের ওপাশে দাঁড়িয়ে নানার প্রাণহীন দেহ দেখে শুধুই মনে হচ্ছিল- জীবন এতো ছোট কেন? হাজারো স্মৃতি ভিড় করছিল মনের গহীনে। প্রায় নির্মম হয়ে উঠা চোখ থেকে অশ্রুও গড়াল বহু বহুদিন পর। মা শোকে নির্বাক। আত্মীয়স্বজন সবাই হু হু করে কাঁদছিলেন। প্রবাস থেকে ভাই উড়ে এল তার নানাকে শেষদেখা দেখতে। অথচ সিলেটে কমান্ডো ট্রেনিংয়ে যাওয়া ছোট ভাই নানাকে একপলক দেখতে পারলো না। তাকে বলে দেয়া হয়েছে নিজের মা-বাবার মৃত্যু হলেও নাকি ছুটি দেয়া হবে না। জীবনবাস্তবতা এতো নির্মম হতে পারে!
নানার মৃত্যু উপলক্ষে গ্রামে ছিলাম কয়েকদিন। এতেই বুঝলাম, বলা ভাল নিজের চোখ দিয়ে দেখলাম- মানুষ সত্যিই কষ্টে আছে। খাবারের অভাবে নিম্নবিত্ত-মধ্যবিত্ত সকলেই কষ্ট আছেন। এর মধ্যেও মানুষের সংগ্রাম থেমে নেই। তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন