somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিতীয় বার প্রথম ভালবাসা - পর্ব ১

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজও রাতে প্রতিদিনের মত মোবাইলটা বের করে তিফতির নাম্বারে কল করল রিশাদ। চারপাশটা অনেক নীরব। এত রাতে কেউ বের হয় না রাস্তায়। একা একা হাঁটছে আর তিফতিকে মোবাইল এ কথাগুলো বলে যাচ্ছে রিশাদ,"খুব এলোমেলো হয়ে গেছে জীবনটা । তুই তো কত সুন্দর সাজিয়ে নিছিস সব নিজের মতন করে । আমি তো পারছি না নয়ত চেষ্টা করছি না । খুব কষ্ট লাগে । কষ্ট তো লাগার জন্যই ,তাই খুব একটা সায় দেই না । তুই হয়ত পাস না কষ্ট ,নয়ত তুই কষ্ট পাবার জন্য না । সবাই পায় না কষ্ট । সবাইকে সবাই ভালবাসে না । আমাকে কষ্ট ভালবাসে তোকে বাসে না । তুই বড় অভাগা । কষ্ট ভালবাসে আমাকে।আমার ভালবাসার তালিকাটা বেড়ে গেল।তোরটা ছোটই রয়ে গেল ।হেরে গেলি তুই আবার । তুই বলেছিলি , আমাকে ভুলে থাকতে পারবি না । ঠিক ভুলে গেছিস । আবার হারলি । জীবনে এত বেশি জিতে গেছি যে বড্ড বেশি একগেঁয়ে লাগে এখন । তুই বলেছিলি কাঁদতে দিবি না । আমি প্রতিদিন কাঁদি তোকে ভেবে । মুখ লুকিয়ে ,কাউকে দেখতে দেই না । আর কত হারবি তুই ? তোর খারাপ লাগে না এত বার হেরে যেতে ? তোর খারাপ লাগা আমার ভাল লাগে না । আমি বলেছিলাম তোকে তুই চলে যাবার আগে ,আমি তোকে আর কখনও মনে করব না । ভালবাসব না । একবার ফিরে আয় না । আমি হেরে যেতে চাই রে । তোর হাতের ভিতর হাত লুকিয়ে ঘুরব আবার আমি । আবার তোকে ভালবাসব । একটু জিতলে কিইবা হয় তোর ? আমি হারতে চাই । তোকে ভালবেসে শেষ বারের মতন হারতে চাই । সত্যি বিশ্বাস কর আর কখনও কোন আবদার করব না ।এই মেয়ে,আজও কথা বলবি না, তাই না? তা বলবি কেন? বলনা একটু কথা। খুব কষ্ট লাগছে আমার। "



মোবাইলটা রেখে দিল রিশাদ। প্রতিদিন এভাবে অভিনয় করে যাচ্ছে নিজের মনের কথাগুলো আকাশে বাতাসে ছড়িয়ে। কষ্ট গুলো ছড়িয়ে দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। মোবাইল এর ও পাশে কেউ ছিল না। একা একাই এতক্ষণ কথা বলল রিশাদ। প্রতি রাতে এমন করে তিফতির নাম্বারটাতে কল করে। ওপাশ থেকে নাম্বার বন্ধ বলে যায়, এক মহিলা। আর রিশাদ নিজের মত কথা বলে যায় ।



খুব বেশিদিন আগে না। ঘুমহীন রাত কাটিয়েছে দুজন কথা বলে। কখনও খারাপ লাগা বিরক্তি স্পর্শ করেনি। পৃথিবীর সব ঘুম লুকানো বই এর পাতায়। রাতের বেলা বই এর পাতায় চোখ বুলালেই রাজ্যের ঘুম এসে হাজির। মোবাইল কানে নিয়ে ভালবাসার মানুষের কথা আসতেই হাওয়া ঘুম। রাত জাগা বা একসাথে ঘুম পাড়ানো দুজন দুজনকে। বড্ড বেশি মিস করে রিশাদ। তিফতি হয়ত করে না। কেন করবে? কথা বলার মানুষ আছে না। সেদিন খুব করে বলল রিশাদ তিফতিকে- ব্রেক আপটা না করলে হয় না?
- না , আমার সবার আগে আমার ক্যারিয়ার। আমি তোমার যন্ত্রণায় পড়তে পারি না। ঘুমাতে পারি না। ফ্রেন্ড দের সাথে কথা বলতে পারিনা। ক্লাস করতে পারি না। আর প্রতিদিন এত ঝগড়া আমার ভাল লাগতেছে না। please leave me alone.



অনেক কড়া ভাবেই কথা গুলো বলল তিফতি। রিশাদ চুপ চাপ শুনে যাচ্ছে। চোখ দুটো পানিতে ছল ছল করছিল। তিফতি তা দেখতে পাচ্ছিল না। বুঝতেও পাচ্ছিল না। কখনও বুঝেও নি। আর বুঝবেও না কখনও। সেই সুযোগ আর নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×