somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলিক্রসের মেক আপ সুন্দরী ও রিকশা সংঘর্ষ

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিঃদ্রঃ কিছুটা বিতর্কিত হতে পারে ।

ফার্মগেট যাচ্ছিলাম রিক্সা করে। শক্তিমান রিক্সা চালক আমার মত শুকনা পাতলা যাত্রী পেয়ে খুব খুশি। রিক্সাতে আমি বসে থাকার পরও আমার কোন অস্তিত্ব টের না পেয়ে তিনি রিক্সা হাওয়ার বেগে, বুলেট বেগে চালানো শুরু করলেন।
মনে মনে বাংলা সাদাকালো সিনেমার এক গান " চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া "
এর নতুন ভার্সন "চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইড়া উইড়া " গেয়ে তিনি চালিয়ে যাচ্ছেন।
মনে এই গান থাকাতে আশেপাশের বাইক, কার, অন্যান্য রিক্সা কোন কিছুকেই তিনি গুনায় ধরছেন না। সব পিছনে ফেলে সামনে যাচ্ছেন তো যাচ্ছেন। আমি কোনমতে কেপেকুপে রিক্সাতে বসে আছি।
হলিক্রসের সামনে এসে হঠাৎ অন্য এক রিক্সার চাকার সাথে বড়সড় মাপের সংঘর্ষ। আমি কোনমতে সামলে নিলাম। কিন্তু অন্য রিক্সা থেকে " আ উ উ উ..." শব্দ আসল। বুঝলাম ঐ রিক্সাযাত্রী মেয়ে, কারণ ছেলেরা এই ধরনের শব্দ করে না। যাই হোক রিক্সাতে দেখলাম একজন মেক আপ করা সুন্দরী বসা। সে সংঘর্ষটা সামলে নিতে পারেনি। সে চিৎকার করে যাচ্ছে আর বকা দিচ্ছে। মিষ্টি বকা।
- অসভ্য। এভাবে কেউ চালায়? এসবের মানে কি? আমার আয়নাটা ভেঙ্গে গেছে, আমার এত প্রিয় আয়না।

আমি নিচে তাকিয়ে দেখলাম, সত্যি সত্যি একটা ছোট্ট আয়না ভেঙ্গে রাস্তায় পড়ে আছে।বুঝলাম যে মেক আপ সুন্দরী রিক্সাতে বসেও রূপ চর্চা করছিল।

ঐদিকে মেক আপ সুন্দরির রিক্সা চালক ও আমার রিক্সা চালক মারামারি কাটাকাটি টাইপ ঝগড়ায় মগ্ন। কিছুক্ষণ পর মেক সুন্দরী এসেও ঝগড়া শুরু করে দিল। চিৎকার করছে যত জোরে পারে। তার সকল দুঃখ,আক্ষেপ,অভিমান,অভিযোগ তার ছোট্ট আয়নার জন্য।
ফার্মগেট চলে এসেছি। নেমে গেলে যেতে পারি। কিন্তু আমি না নেমে রিক্সাতে গুটিসুটি মেরে বসে ভদ্র দর্শকের মত ঝগড়া দেখতে লাগলাম। ইতিমধ্যে আমার মত আরও কিছু দর্শক এসে উপস্থিত।

ঝগড়ার তখন তুমুল পর্যায়, হঠাৎ দেখলাম মেক আপ সুন্দরী আমার দিকে ফিরে তাকাল। সামনে এসে দাঁড়িয়ে জবাবদিহির ভঙ্গিতে ঝাড়ি দিয়ে বলল, আপনি বলেছেন না? জোরে চালাতে? প্লেন এটা?আমার আয়না আপনি কিনে দিবেন।

আমি অবাক হয়ে চুপচাপ হা করে তাকিয়ে আছি। বলে কি মেয়ে?
মেক আপ সুন্দরী বলেই চলছে, আপনি আমাকে চিনেন? আমার কলেজের সামনে এসে............... এরপর থেকে এমন করলে দেইখেন।

আমি আস্তে করে মাথা নাড়লাম। কেন নাড়লাম জানি না।
মেক সুন্দরী আয়নার দুঃখে চরম দুঃখিত, রাগান্বিত। তাই কোন কিছু বলে আর দুঃখ বাড়ালাম না।

আমি নিজেও খুব দুঃখিত। মেক আপ সুন্দরির আয়নার দুঃখে না। দ্বিতীয়বার কারণ ছাড়া হলিক্রসের ঝাড়ি খেয়ে।
হলিক্রসের সব মেয়েই কি এমন জাঁদরেল নাকি? কারণ ছাড়া নিরিহ মানুষকে ঝাড়ি মারে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×