স্কুল কলেজে থাকতে, স্কুল কলেজের ওয়াশ রুমে নানা শ্লীল বা অশ্লীল কথা লেখা থাকত। ক্লাসের নানা জনের নামের মাঝে একটা করে প্লাস চিহ্ন থাকত। অবশ্যই তা একজন ছেলে ও অন্যজন মেয়ে। মাঝে মাঝে এক ছেলের সাথে ২-৩ টা মেয়ের নামও প্লাস চিহ্ন দিয়ে লেখা থাকত। আর অন্যান্য যে কথা লেখা থাকত, তা বলার মত না। অন্তত আমার দ্বারা না। অশ্লীল অশ্লীল, বিশাল অশ্লীল।
হলে থাকার সুবাদে হলের ওয়াশ রুমে নানা লেখা পড়ারও সৌভাগ্য(!!!) হয়েছে। তবে হলে মেয়ে ঘটিত কোন ব্যাপার নেই বলে, অত অশ্লীল বাণী খুব কমই আছে। তবে নানা কথা যা আছে তার কিছু নমুনা দেই।
একটা টয়লেটের দরজায় লেখা,
" দয়া করে টয়লেটের অভ্যন্তরে ধূমপান করবেন না।"
কে যেন তার নিচে লিখে দিছে,
" অবশ্যই ধূমপান করব, কারণ ধূমপানে সুখপান। "
অন্য এক দরজায় লেখা,
" ব্যবহারে বংশের পরিচয়।রিকুয়েস্ট ব্যবহারের পর পানি দিন। "
একজন নিচে লিখছে,
" plz plz এদের ধরিয়ে দিন। "
অন্য এক দরজায় লেখা,
" আমরা পশু না হই।
হাগু করলি, পানি দি। "
কেউ একজন অন্য এক দরজায় লিখেছে,
“ ভোগে নয়,
ত্যাগেই প্রকৃত সুখ। “

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



