জীবন আরশিতে নীল জ্যোৎস্নায়
ভরে গেছে আকাশ;
অনুভূতিতে কষ্টের হাওয়া উড়িয়ে দিয়ে গেল
নীলচ্ছটা একরাশ।
তুমি জানো নাকো কতো ব্যথায় নীল হয়েছে
জীবন পাপড়ির দল;
ঝরে পরেছে নাবলা কথার মালা,
উদ্বেলিত হৃদয় নদীর জল।
ফেরারী সূর্যটা জীবন সাগরে ডোবে যেতে যখন
ছুটে চলেছে প্রতিনিয়ত;
তোমার আকাশের দিকে দু'হাত বাড়িয়ে
সুখ চেয়েছি অবিরত।
নির্ঘুম রাতের নৈঃশব্দ্য ভেঙে স্বপ্নগুলো পাখা ঝাপটিয়ে
উড়তে চাইলো যখন তোমার হাত ধরে;
মরূদ্যানে ফুল ফুটিয়ে তোমার ভালোবাসা কনক প্রভা হয়ে
জীবনাকাশ আলোকিত করে নিয়ে গেলো দূরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



