মানসপটে মেঠো পথ ধরে হাঁটার ছন্দে নীরবে
চলে যায় কাব্যকাথা জড়িয়ে ছন্দরসিক শব্দ
ফেরিওয়ালা। হাসিমুখে রাতের নীরব আঁধারের
গা ঘেঁষে জেগে থাকা ফুল, ওদের সৌরভে মাতাল
হওয়া এক পথিক খোঁজতে থাকে জীবন চলার পথে
সুগন্ধ ছড়িয়ে উড়তে থাকা প্রেয়সী্র কুন্তলরাশির
মৃদু স্পর্শ; তার অস্তিত্ব হারাতে চায় অঙ্গনার কাঁচুলির
আড়ালে লুকিয়ে থাকা উরজযুগলের পেলব উঞ্চতায়
মাতাল মুখমণ্ডল লুকিয়ে। কতক রাতের তারা
হারাতে পারে আলো; ভুলে যেতে পারে গন্তব্যের পথ,
কিন্তু অভিলাষ চলতে থাকে কামনার আলো জ্বালিয়ে,
ছুটতে থাকে তারার হাটে ছায়াপথ ধরে,
তপ্ত আগ্নেয়গিরিতে নিজকে দগ্ধ করে প্রেয়সীর সুখ
খাতায় একটি স্মরণ চিহ্ন রেখে যেতে চায়......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



