কুসুম কোমল শয্যায় আধো ঘুমাচ্ছন্ন আবেশে
জেগে উঠে মানসে তোর অমিয় রমিত ছায়া,
অঙ্গনা, তোর রমণেচ্ছু আঁখি বারবার আচ্ছন্ন
করে মনোতৃষ্ণায় রচিত হয় এক আগ্নেয়গিরি,
যার অগ্নুত-পাত তোর মধুর তৃষ্ণিত অঙ্গকে
দগ্ধ করে সুখের অণিমায় এককার করে দিতে
চায়। তোর পুস্প পেলব মনমোহিনী দেহের
নৈপুণ্যতার বিলাস-কাননে বারবার হারিয়ে গিয়ে
নিজকে খুঁজে পাই সুখ প্রস্রবণের জলে আকন্ঠ
নিমজ্জিত। তোর রমণ কেলির ইন্দ্রজালে মোর
অভিলাষ নিরন্তর শ্রাবণ ধারা্য় বর্ষিত রজনী
রচনা করে চলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



