আমি উদিত সূর্যের কাছে হাত বাড়িয়েছি-
সে আমায় নিজ উত্তাপে জ্বলতে এবং জ্বালাতে শিখিয়েছে।
আমি স্নিগ্ধ চাঁদের আলোয়ে স্নান করতে চেয়েছি
সে আমায় পরম মমতায় পরকে আপন করতে শিখিয়েছে।
আমি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কাছে গিয়েছি-
সে আমায় নিজ শক্তিতে জীবন যুদ্ধে বাঁধার পাহাড় ভেঙ্গে চুড়ে বিজয়ের মন্ত্র শিখিয়েছে।
আমি হিমালয়ের কাছে গিয়েছি-
সে আমায় সততায়, মহানুভবতায় তার চেয়েও ভারি ও বড় হতে শিখিয়েছে।
তার পর আমি সাগরের কাছে গিয়েছি-
সে আমায় জ্ঞানগর্ভে তার চেয়েও গভীরে যেতে বলেছে।
পরে আমি ঐ আকাশের দিকে দু’হাত বাড়িয়েছি-
সে আমায় সকল হীনতা,হীনমন্যতা ও স্বার্থপরতা ভুলে উদার হতে বলেছে।
পরিশেষে আমি বৃক্ষের কাছে গিয়েছি-
সে আমায় পরার্থে জীবন বিলিয়ে দিতে শিখিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



