একটি একটি করে ১০৯৬টি দিন পার হলো,
আমার মুগ্ধতা এক বিন্দুও কমেনি।
সাময়িক মান-অভিমান-ঝগড়া তো
অতি তুচ্ছ তোমার আকর্ষণের কাছে...
জানি আমি, তোমার বেলাতেও ঠিক তাই।
এভাবেই মানুষ তার প্রিয় সঙ্গীকে
নিয়ে কাটিয়ে দেয় বছরের পর বছর।
চতুর্থ বছরের শুরুর এই দিনটিতে
জেন তুমি, আমার সর্বশেষ নিঃস্বাস
পর্যন্ত কি হবে জানি না, তবে বোধের
বেঁচে থাকা পর্যন্ত তোমায় ভালোবেসে
যাব। আমার সমস্ত বলয়, সমস্ত সত্তা
তোমার অনুভূতি নিয়ে খেলা করবে...
ভালো থাকো, তোমার ভালো থাকাতেই
আমার পৃথিবীর ভালো থাকা...
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


