somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল থাকুন... ম্যাজিশিয়ান

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রে "নর্থ ড্যাকোটা স্টেট" নামে একটা ইউনিভার্সিটি আছে। এগ্রিকালচার ও এপ্লাইড সায়েন্স এর এই ইউনিভার্সিটিতে উইকি করে বেশ বিস্ময়ের সাথে দেখলাম নোটেবল এলামনাই লিস্টে ৩৮ জনের এর মধ্যে সবার উপরে যে নাম সেটি "হুমায়ূন আহমেদ"। পলিমার কেমিস্ট্রির উপর পিএইচডি করা অনন্যসাধারন প্রতিভা এ সবকিছু কে পেছনে ফেলে আমদেরকে শিখিয়েছিলেন কিভাবে জ্যোৎস্না ধরতে হয়, কিভাবে চন্দ্রকথা শুনতে হয়, কিভাবে বৃষ্টিতে ভিজতে হয়, কিভাবে কদমফুল ছুঁয়ে দেখতে হয়।

প্রিয় মুগ্ধকর, আপনি কি জানেন কত মানুষ শুধু আপনার জন্য বইমেলা চিনেছে? সেদিন কফিনে শুয়ে আপনি কি টের পেয়েছিলেন যে কত কত মানুষ অশ্রু, আবেগ, ভালবাসা নিয়ে আপনাকে বিদায় জানাতে এসেছিল?

অনেকেই হয়ত হুমায়ূন আহমেদ হতে চাইবে, তার মত করে শব্দ রচনা করবে কিন্তু কেউ কি মধ্যবিত্তের খন্ড খন্ড অনুভূতিকে, আবেগকে, ভালোলাগাকে এত সহজ ও নিষ্পাপ করে আমাদের সামনে আনতে পারবে?

হিমু-মিসির আলী-শুভ্র—রূপা-এদের নিয়ে আপনি হয়ত আরেক জগত তৈরি করেছেন। হয়ত সেখানেও নিরন্তর মুগ্ধ করে চলেছেন……

ভাল থাকুন... ম্যাজিশিয়ান, খুব ভাল......

"তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জ্যোৎস্না ডাকলো অচিন সুরে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না...
.....ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩


সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×