somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা আর সন্তানের ভালোবাসা নিয়ে গান

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীতে মায়ের ভালোবাসার উপরে কোন ভালোবাসা হয় না। ৯ মাস যে সন্তান ছিল মায়ের শরীরের অংশ তার গায়ে একটা আঁচর লাগলে মা তা সহ্য করতে পারে না। সারা পৃথিবী সন্তানের সাথে অন্যায় করলেও মা তার সন্তানকে আগলে রাখতে চায়। সন্তান মাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলেও মায়েরা সন্তানের জন্য বদদোয়া করে না। তারপরও চায় তার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। মায়ের কাছে তার সন্তান সবচেয়ে সুন্দর।

বলা হয়ে থাকে যে নাথিং ইজ ফ্রি। কিন্তু আমার কাছে মনে হয় মায়ের ভালোবাসা সত্যিই ফ্রি। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে মায়েদের অনেক বড় ভুমিকা থাকে। পরিবারের খুঁটি হল মা। একটা জাতির ক্ষুদ্রতম একক হল পরিবার। অনেকগুলি পরিবার নিয়েই সমাজ এবং জাতি। এই কারণেই নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন;

“Give me a good mother and I will give you a good nation!”

উনি সম্ভবত এই কথাটা আরেকভাবেও বলেছিলেন;

Give me an educated mother, I shall promise you the birth of a civilized, educated nation,"

পৃথিবীতে রাগ অভিমান করার জায়গা পাওয়া দুষ্কর। কার সাথে আপনি রাগ করবেন। যার সাথে রাগ করবেন সে কি আপনার অভিমানকে গুরুত্ব দেবে। আসলে রাগ অভিমানটা মায়ের সাথেই করা যায় এই বিশ্বাসে যে মা আপনার অভিমানের মূল্য দেবে।

সন্তানের জীবন এবং মনজগতেও মায়ের একটা বড় স্থান আছে। যাদের মা নেই তারা এটা আরও ভালো বুঝবে। মা জীবিত থাকা অবস্থায় মায়ের মূল্য অনেক সময় আমরা বুঝতে পারি না। একটা শিশুর জন্য মায়ের কোল হল নিরাপত্তার আরেক নাম। এই কারণেই বলা হয়ে থাকে ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।

আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি আমার মায়ের সঠিক মূল্যায়ন তার জীবিত অবস্থায় করতে পারিনি।

মা আর সন্তানের ভালোবাসা নিয়ে আমার শোনা এবং আমার পছন্দের কয়েকটা গান দিলাম ব্লগারদের উদ্দেশ্যে। আশা করি ব্লগাররা গানগুলি উপভোগ করবেন এবং মায়ের ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করবেন।

১। মায়ের মত আপন কেউ নাই


২। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে


৩। সবাই বল মা


৪। মা মাগো মা মাগো মা মাগো মা


৫। মা গো মা ও গো মা


৬। জু জু জু জু জু


৭। মায়ের এক দার দুধের দাম


৮। তুঝসে নারাজ নেহি জিন্দেগী


৯। আম্মাজান আম্মাজান


সুত্র- ইউটিউব
ছবি- ভোরের কাগজ
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৩
১৭টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×