একদিনের ঘটনা। অন্য একটি ছেলে (ধরে নিলাম তার নাম সাম) রাজীবদের প্রেমে বাধা হয়ে দাড়াল। সাম তার দলবল নিয়ে ফ্যাক্টেরীর গেটে এসে হাজির। উদ্দেশ্য রাজীবকে সায়েস্তা করবে। কারন রাজীব নাকি সামের প্রেমিকার সাথে প্রেম করে। সো নায়ক এসেছে নায়িকাকে উদ্বার করতে। রাজীব বের হলেই সামের দল তাকে মারবে এবং সেই মেয়ের সাথে বোঝাপড়া করবে।
কিছুক্ষন পর সেই মেয়ে যখন গেট দিয়ে বের হয়েছে। নায়িকা সামের গ্রুপের মুখোমুখি। হঠাৎ দেখা গেল মেঘ অন্য দিকে গড়াচ্ছে। সামের সাথে ওর গ্রুপেরই অন্য একটা ছেলের সাথে তুমুল ঝগড়া বেধে গেল। কারন ঐ ছেলের অভিযোগ হলো, সাম কেন এই মেয়ের পেছনে ঘোরে? এই মেয়েতো তার।
এই ঘটনায় যখন তুমুল হট্টগোল বেধে গেল, তখন হাজির হলেন আমাদের এইচ আর এম অফিসার( উনি আবার মেয়ে সন্ক্রান্ত বিষয়ে একটু বেশী আগ্রহী)। উনি রাজিব আর ঐ মেয়েকে নিয়ে গেলেন ওনার রুমে। বিচার করার জন্য।
ওদেরকে চাপ দেয়া হলো, যদি এখানে চাকরি করতে চাও তবে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে বিয়ে করে ফেলতে হবে এবং কতদিনের মধ্যে তারা বিয়ে করতে পারবে তা জানাতে হবে। বলে নেয়া দরকার ইতিমধ্য্ই দুজনেই জানিয়েছে, তারা দুজনেই দুজনকে খুব ভালবাসে এবং তারা বিয়ে করতে রাজি আছে। কিন্তু বিয়ের নির্দিষ্ট তারিখ জানাতে পারবে না।
সবাই অবাক হলো তখন, যখন জানা গেল যে তারা দুজনেই বিবাহিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

