ব্যাথার মহাঔষধ
শরীরের সবধরনের ব্যাথা জন্য চায়না ব্রান্ডের এক পাওয়ারফুল ঔষধ। বিশ্বের যেকোন সিটিতে এই ঔষধকে এক নামে চেনে।
৫০ বছরের পুরোনো ব্যাথা। অনেক ঔষধ খেয়েছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, ভাল হয়নি। এখনও আমাবশ্যা-পূর্ণিমার রাতে ব্যাথা জেগে ওঠে। হাতে ব্যাথা, পায়ে ব্যাথা, মাজা ব্যাথা, কোমরে ব্যাথা, বুকে-পিঠে ব্যাথা, জয়েন্টে-পয়েন্টে ব্যাথা, ঘাড়ে-গর্দানে ব্যাথা,গিড়ায় গিড়ায় ব্যাথা। দাতের ব্যাথা, বাতের ব্যাথা। বুড়ো মানুষের অনেক পুরোনো ব্যাথা। আপনার সকল ধরনের ব্যাথার জন্য ওপেন চ্যালেঞ্জ। মানব দেহের যেকোন ব্যাথা নিমিষেই পরিষ্কার। মাত্র তিন মিনিট সময় দেবেন, জায়গায় দাড়িয়ে প্রমান। এই মুহুর্তে কারো ব্যাথা থাকলে আমাদের চ্যালেঞ্জ গ্রহন করুন, আসুন আমাদের গাড়ির নিকট। বিনামূলে একবার লাগান, ব্যাথা নাই। অনেক ভাই মনে করতে পারেন ঔষধ লাগিয়েছি ব্যাথা সেরে গেছে ভাল হয়েগেছি, আর ব্যাথা হবে না। কিন্তু না ব্যাথা অাবার হবে। ব্যাথাকে চিরতরে দূর করতে হলে আপনাকে অন্তত: চারবার লাগাতে হবে। দাম মাত্র ২০ টাকা। এখনই কিনতে হবে না, আসুন আগে যাচাই করুন.....
ভাইরে আমিতো অল্পকিছু বললাম, আরো কতো যে ডায়লগ। কান ঝালপালা। বোধহয় কানের জন্য ডাক্তারের কাছে যেতে হবে।
নোট: এই পোষ্টটা কয়েকদিন আগে একবার দিয়েছিলাম, প্রথম পাতায় আসেনি বলে আবার দিলাম।
লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।