somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাওয়া জীবনের গল্প

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারারাত ঘুম হয়নি এক ফোঁটা... বারান্দায় বসে গান শুনেছি প্রিয় বন্ধু সিগারেটকে সাথে নিয়ে... এই দেশের রাতগুলো কেন জানি আমাদের দেশের মতো না... এদের রাত অনেক উদ্দাম...কোথায় সারাদিনের ক্লান্তি ঝরবে এমন একটু নিরিবিলি চায় তেমন পরিবেশ পাব তা না গান বাজনা চলছেই আর হৈ-হুল্লোড় তো আছেই...মাঝে মাঝে ভাবি একটু ভালো অবস্থা থাকলে দেশে থাকতে পারতাম... হ্যাঁ জানি কে কখন কাকে মারছে ঐ দেশে কেউ জানে না,তারপরও নিজের দেশ তো...বিদেশে আসলে এই টানটা বুঝা যায়... নারির টান...ভুলি কি করে...!!!
এই জীবনটা কর্পোরেট জীবন...বাসায় আসা হয় ঘুমানোর জন্য...সময় পেলে খাওয়াও হয়...মানে বাসায় আরকি...নিজের ভাই বোন মা বাবার সাথেও কথা হয় প্রয়োজনের কথা শুধু, এই যেমন, এই বিলটা দেয়া বাকি...কাজ চলছে ঠিক মতো?...এই সপ্তাহে কাজ কম করেছি টাকাও কম পাব...ইত্যাদি ইত্যাদি...কেউ কাউকে কেমন আছো এটা যে জিজ্ঞেস করব তারও সময় নেই...ব্যস্ত সবাই...শেষ কবে সবাই এক টেবিলে বসে একসাথে খাবার খেয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না...
মাঝে মাঝেই বন্ধুদের কল দেই, জিজ্ঞেস করি কি করছে ওরা...বলে টাকা নেই তারপরও এই জায়গায় যাওয়ার টাকা যোগাড় হয়ে গেছে,তুই থাকলেই ষোল কলা পূর্ণ হত...খারাপ লাগে...ভাবি,আমিও ঐ দলেই ছিলাম...বাবার এত টাকা নেই...নিজে এক আধটু খেলতাম বিভিন্ন পাড়ায় যাকে ক্ষেপ বলে,তার টাকা দিয়ে ওইসব আড্ডাবাজি করতাম...টাকা ছিল না তবু বাবাকেও কখনো চাপ দেইনি...যখন যা দিছেন তাই দিয়েই চলেছি...পড়াশুনা করা হয়ে উঠেনি...ঐ কারণটার জন্যই...যাকে ভালবাসতাম তার বাবা মা আমাকে পছন্দ করলেন না কারন টাকা নেই,বিদেশি পাসপোর্ট নেই... অনেক জায়গাতে কাজের চেষ্টা করেছি লাভ হয়নি...সময় হয়তো এক থাকে না সবসময়, তাই ভাগ্যের সহায়তায় আজ বিদেশে...কিন্তু লাভ কি হল... আগে টাকা ছিল না তবে সময় বয়ে গেছে হাসি আনন্দে...ভালবাসাটাও ছিল...এখন টাকা রুজি হচ্ছে কিন্তু সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে...কিছু তো অনেক আগেই হারিয়ে গেছে...
আমি ভাবি,প্রায় রাতেই একা জাগি...ইদানীং কখনো মদ খাচ্ছি...নাহ বলতে খারাপ লাগছে না...খাচ্ছি...ঘুম হয়না...কেমন যেন বন্ধ লাগে সব...তাই খাচ্ছি...এইতো আজ কাজ নেই,একা বসে আছি ঘরে নিজের রুমে...কোথাও যাওয়ার মতো নেই তা নয় তবে যাবো কার সাথে ?তেমন কোন বন্ধু তো নেই...চঞ্চল ছিলাম এটা কেউ বলতে পারবে না তবে হাসিখুশি ছিলাম...এখন কেমন যেন একঘেয়ে হয়ে গেছি,কথা না বলতে বলতে এখন কেমন রুক্ষ হয়ে গেছি...
মানুষ একে অন্যকে দোষারোপ করে,বলে তুই কর্পোরেট হয়ে গেছিস...আর আমি নিজেই নিজেকে বলি, শালা এটাও কি জীবন...কাজ বাসা ঘুম...এই ছকের বাইরে যেতেই পারছি না...এতটা কর্পোরেট জীবনে পড়ে গেলাম কি করে...ভালো লাগে না আমার...
কেন সম্পর্ক তৈরি হয়?... এভাবেই ভেঙ্গে যাবে বলেই কি...সম্পর্ক ভাঙ্গে তাতে দোষ নেই, দোষ তো এই মনের...ভাঙ্গে তবে আওয়াজ হয় না...কিন্তু ব্যথা করে ভীষণ...ঝাপসা হয়ে আসে চোখ...খুব ঝাপসা...এতোটাই যে, খুব সুন্দর রোদেও কিছু দেখতে পাই না...!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×