somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু আর আগের মত নাই ;) সামু এত্তগুলা পচা :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


:):DB-);)X(:|:((/:):-/X((:-*:P

দৃশ্যপট একঃ রমজান মাস হাজার হাজার মানুষ ফার্মগেট বাসের অপেক্ষায় দাড়িয়ে। সিটিং সার্ভিস একটি বাস চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। দৌড়ে উঠতে চাচ্ছি কিন্তু হেল্পার হাত নাড়িয়ে নিষেধ করল। বাসটি কোন লোক না নিয়েই চলে গেলো। তারপর কিছুক্ষন পেছন থেকে গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

দৃশ্যপট দুইঃ রমজান মাস আমি সিটিং সার্ভিস বাসটি করে বাড়ি ফিরছি। পথে হাজার হাজার মানুষ বাসের অপেক্ষায় ফার্মগেট দাড়িয়ে রয়েছে দেখে বাসটি থামিয়ে হেল্পার লোক তুলছে দাড়িয়ে নেয়ার জন্য। আমি আবারও গালাগালি করলাম সিটিং সার্ভিস বাস কেন লোক দাড়িয়ে নেবে। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

সিদ্ধান্ত নিলাম আর সিটিং সার্ভিস বাস নয় এখন হতে লোকাল বাসে করে যাতায়াত করব।

দৃশ্যপট একঃ আগে যাও বাসে আরামে বসে যেতে পারতাম পাখার বাতাস খেতে খেতে কিন্তু লোকাল বাসে লোকজনের চাপাচাপিতে দাড়িয়ে যেতে যেতে প্রান যখন যায় যায় অবস্থা তখন পাশ দিয়ে সিটিং সার্ভিস বাসটি যেতে দেখলেই আবারও তার দোষ দিয়ে গালাগালি করি। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

দৃশ্যপট দুইঃ অতএব আবারও লোকাল বাস ছেড়ে দিয়ে সেই সিটিং সার্ভিস বাসে ফিরে এলাম। কিন্তু লজ্জায় আগের মত আর গালাগালি করতে না পেরে চুপচাপ বসে থাকি। এমন অসহায় অবস্থার জন্য বাসটিকেই দোষ দিয়ে আবারও গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

এবার বাস সার্ভিসটিকে বন্ধ করে দেয়ার জন্য হুমকি ধমকি দিলাম। যেন নতুন বাস এলে আবার বাহাদুরি করতে পারি। কিন্তু নতুন বাস এলেও ততদিনে সিটিং সার্ভিস বাসটি আরও উন্নত হল। নিয়ম হল জায়গায় জায়গায় কাউন্টার থাকবে। যাত্রীরা লাইনে দাড়িয়ে অপেক্ষা করবে। বাস এসে প্রতি কাউন্টার থেকে কিছু কিছু লোক তুলে নিয়ে যাবে।

দৃশ্যপট একঃ লাইনে দাড়িয়ে আছি। লোকজন উঠছে বাস এলেই কিন্তু আমি লাইনের কিছুটা পেছনে থাকায় বাসে উঠতে দেরী হল। আবার গালাগালি করতে বাধ্য হলাম। একটু বেশি করে লোক নিলেই হয়। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

দৃশ্যপট দুইঃ এবার কে আগে লাইনে দাঁড়িয়েছে তাই লাইন দখল নিয়ে শুরু হল মারামারি। কিন্তু তাতে সুবিধা করতে না পেরে উল্টো অপমানিত হতে হল। আবারও বাধ্য হলাম সেই সিটিং সার্ভিস বাসটিকেই গালাগালি করতে। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

অবশেষে সিদ্ধান্ত নিলাম আর বাস নয় এখন হতে হেটেই বাসায় ফিরব। হেটে হেটে বাসায় ফিরি আর পথের মাঝে বিরতি নিয়ে কাশেমের হোটেলে নাস্তা খাই।

দৃশ্যপট একঃ রুটি আর গ্রীল বেশ ভালই করে বাবুর্চি। বেয়াড়াদের সার্ভিস খুব ভালো কিন্তু জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক। অতএব দিন দিন পকেটের অবস্থা খারাপ হতে থাকল। সব দোষ ওই সিটিং সার্ভিস বাসের। অতএব আবারও গালাগালি। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

দৃশ্যপট দুইঃ সস্তা হোটেল খুঁজে নিয়ে আবারও খাওয়া শুরু করলাম। কিন্তু সস্তার তিন অবস্থা বলে একটা প্রবাদ রয়েছে। টাকা বাঁচলেও পেটের অবস্থা বারোটা বেজে গেলো। চরম রকমের গ্যাস্ট্রিক দেখা দিলো। কি আর করার সব কিছুর জন্য সেই সিটিং সার্ভিস বাসটিকেই দোষারোপ করলাম। হাসপাতালের বেডে শুয়ে ডাক্তারের কাছে বাসটিকে নিয়ে গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।


প্রিয় সামুর অবস্থা ঠিক যেন সিটিং সার্ভিস বাসটির মতই। সামু আর আগের মত নাই। সামু এত্তগুলা পচা।

হাম্বা, দুম্বা, ছাগু, আস্তিক, নাস্তিক, সেলিব্রেটি, গুণী, মেধাবী, মেধাহীন, প্রতিষ্ঠিত, এমেচার, সাধারন, অসাধারন সবার মুখেই একই কথা। সামু আর আগের মত নাই। সামু এত্তগুলা পচা।



১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×