somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপদে মোবাইল ব্যবহারে ১২টি অবশ্য করণীয়

০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে মোবাইল এখন সবার হাতে হাতে। গ্রামগঞ্জ, শহর বলে কোন কথা নেই। ব্যবহারিক দিক থেকে মোবাইলের অপরিহার্যতার বিষয়টি সবার কাছে স্পষ্ট। কিন্তু অতি প্রয়োজনীয় এ ডিভাইসটি কিভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কে জনসচেতনতার এখনও অভাব। মোবাইল ফোন থেকে ক্ষতিকর যে রশ্মি বের হয়, তা মানুষের শরীরের ওপর বেশ নেতিবাচক প্রভাব ফেলে থাকে। সে কারণে বিশেষজ্ঞরা মোবাইল ফোন ব্যবহারে কিছু পরামর্শ দিয়েছেন:
১) মোবাইল হ্যান্ডসেট শরীর থেকে যতটা সম্ভব দূরে রাখা যায় ততটাই শ্রেয়। ফোনে কথা বলার সময় সবচেয়ে বেশি রশ্মি বিকিরণ হয়। তাই কান থেকে খানিকটা দূরে রাখা উচিত। মোবাইলে কথা বলার জন্য তা তার বা ব্লুটুথসহ হেডসেট ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। মাথা থেকে মোবাইল সেট দূরে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ।
২) মাথায় মোবাইল হেডসেট চেপে ধরবেন না।
৩) খুব জরুরি প্রয়োজন ছাড়া মোবাইলে কখনও দীর্ঘক্ষণ কথা বলা উচিত নয়।
৪) যেসব ক্ষেত্রে টেক্সট মেসেজ লিখেই কাজ সারা যায়, সেখানে কল না করাই উত্তম।
৫) মোবাইল দূরে রেখে স্পিকার অন করেও কথা বলাটা বেশ নিরাপদ। তাই যখনই সম্ভব তখন স্পিকারে কথা বলুন।
৬) যেখানে মোবাইলের ফ্রিকোয়েন্সি দুর্বল, সেখানে শুধু দরকার ছাড়া কথা বলা উচিত নয়।
৭) ধাতু ও পানি রেডিও তরঙ্গ পরিবহনের অন্যতম মাধ্যম। তাই ধাতব ফ্রেমের কোন চশমা, সানগ্লাস পরলে বা চুল ভেজা থাকলে মোবাইলে কথা বলবেন না।
৮) কানে হেডসেট প্রবেশ করানোর আগে কল করুন বা রিসিভ করুন। কারণ, কল কানেক্ট হওয়ার সময় বহু রেডিও ফ্রিকোয়েন্সির আদান-প্রদান হয়।
৯) যদি সুযোগ থাকে তবে অবশ্যই ল্যান্ডফোন ব্যবহার করুন। মোবাইল ফোন নয়।
১০) আপনার মোবাইল হ্যান্ডসেটটি যদি চালু থাকে, তবে তা বুক বা প্যান্টের পকেটে রাখবেন না।
১১) মোবাইল ফোন শিশুদের নাগালের বাইরে রাখুন।
১২) যাদের দেহে মেডিক্যাল ইমপ্ল্যান্ট করা হয়েছে, তাদের শরীর থেকে ১৫ সেমি দূরে মোবাইল ফোন রাখা শ্রেয়।


link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×