somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিউমারের বদলে ব্রেন অপসারণ করলেন চিকিৎসক

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিউমারের বদলে মাইক্রো লেজারের মাধ্যমে ব্রেন অপসারণ করলেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে রাজধানীর স্বনামধন্য স্কয়ার হাতপাতালে। অভিযোগ পাওয়া গেছে ভারত থেকে ভাড়ায় আনা চিকিৎসক ডা. পার্থ প্রতিম বিষ্ণু এই ঘটনাটি ঘটিয়েছেন।

অভিযোগ সূত্রে প্রকাশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি হতে এমবিএ পাশ করা মেধাবী ছাত্র, বেসরকারি প্রতিষ্ঠান ইউপিএস এর রেমিটেন্স কর্মকর্তা মো. রেজাউল করিম চিকিৎসকের ভুল চিকিৎসার স্বীকার হয়ে দীর্ঘ ৪ মাস যাবৎ অজ্ঞান অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ বিষয়ে মো. রেজাউল করিমের পিতা ফজলুল হক মাস্টার জানান, তার ছেলে গত ৪ সেপ্টেম্বর ২০১২ ইং তারিখে হঠাৎ বমি করে। আমরা তাকে সাথে সাথে একটি হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেন তার ব্রেন টিউমার হয়েছে। আমরা ১২ সেপ্টেম্বর রেজাউলকে স্কয়ার হাসপাতালে ডা. পার্থ প্রতিম বিষ্ণুর কাছে নিয়ে গেলে তিনি বলেন, আপনাদের রোগী রেজাউল করিমের ব্রেন টিউমার হয়েছে, এটি বড় ধরনের কোন সমস্যা নয়। অপারেশন করলে ২/৩ দিনের মধ্যেই সম্পূর্ন ভালো হয়ে যাবে। স্কয়ার হাসপাতালে ভর্তি করিয়ে দিন।

তিনি বলেন, ‘আমরা তার কথা মত স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। ১৩ সেপ্টেম্বর ২০১২ইং তারিখে আমার ছেলেকে রাতের খাবার খাইয়ে স্কয়ার হাসপাতাল থেকে বাসায় চলে যাই এবং ১৪ সেপ্টেম্বর ২০১২ইং তারিখে সকালে স্কয়ার হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমরা ডাক্তারের সাথে আলাপ করলে তিনি বলেন, আপনাদের রোগীকে আইসিইউতে রাখতে হবে। তার কথা মত ১৪ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আইসিইউতে রাখি।’

১৭ সেপ্টেম্বর ডা. পার্থ প্রতিম বিষ্ণু আমাদেরকে বলেন, আপনাদের রোগীকে জ্ঞান ফেরার জন্য যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তার টিউমার চুষে নিচ্ছে। অপারেশন করে তার টিউমার ফেলে দিলে সে আগের অবস্থায় ফিরে আসবে।

ডাক্তার ১৮ সেপ্টেম্বর অপারেশন করেন। দীর্ঘ ১ মাস ২২ দিন স্কয়ার হাসপাতালে রাখার পর ডা. পার্থ প্রতিম বিষ্ণু আমাদেরকে বলেন, আপনাদের রোগী আর কোন দিন ভালো হবে না আপনারা রোগীকে বাসায় নিয়ে যান।
মো. রেজাউল করিমের পিতা ফজলুল হক মাস্টার জানান, আমরা নিরূপায় হয়ে স্কয়ার হাসপাতালের ধার্য করা বিল ৯,৪৪,১০২.৯৯ (নয় লক্ষ চুয়াল্লিশ হাজার একশত দুই টাকা নিরানব্বই পয়সা) পরিশোধ করে ডা. পার্থ প্রতিম বিষ্ণুর কথা মতো আমার ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে যাই।

পরবর্তীতে আমরা কয়েকজন ডাক্তারের সাথে আলাপ করে তাদেরকে কাগজপত্র দেখালে ডাক্তাররা বলেন, রোগীর ব্রেন টিউমারের যে অপারেশন করা হয়েছে তা সঠিকভাবে করতে পারেনি। অপারেশন করাকালে টিউমার বের না করে মাইক্রো লেজারের মাধ্যমে রোগীর ব্রেন নিয়ে আসা হযেছে, যার কারণে তার ব্রেন ডেমেজ হয়ে গেছে।

ফজলুল হক মাস্টার আরও বলেন, এখন আমাদের প্রশ্ন ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণু কেন আমার ছেলেকে ১ মাস ২২ দিন রাখার পর আমাদের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে কেন এত বড় ক্ষতি করলো? কেন ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণু অনাবিজ্ঞ ডাক্তার হয়েও এত বড় ঝুঁকি নিল?

ফজলুল হক মাস্টার বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে ঐ ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলে মো. রেজাউল করিমকে সুস্থ করে ফিরিয়ে দিন।

তিনি বলেন, আমার ছেলে এবং আমাদের টাকা-পয়সা হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

এ ব্যাপারে বুধবার ঢাকা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে মো. রেজাউল করিমের পিতা ফজলুল হক মাস্টার সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

এবিষয়ে স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. পার্থ প্রতিম বিষ্ণু’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে হাসপাতাল থেকে তার নাম্বার দিতে অপারগতা প্রকাশ করা হয়।

এ ব্যাপারে হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা জামশেদ হোসেন জানান, বিষয়টি তিনি অবগত নন।

এবিষয়ে স্কয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিস বিভাগের উপ-পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে রোগী দেখায় ব্যস্ত। আপনি আধা ঘণ্টা পরে ফোন করেন।’


লিঙ্ক এখানে
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×