somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস আজ

২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের ২৩ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, নির্যাতন করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সেনা সদস্যরা। পরবর্তী বছর থেকে দিবসটি ‘কালো দিবস’ হিসেবে পালিত হয়। ওই বছর ২০ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। পাশেই ছিল অস্থায়ী সেনা ক্যাম্প। খেলা দেখার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-সেনা সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে কিছু ছাত্রকে ধরে ক্যাম্পে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। উপস্থিত ছাত্ররা সাথে সাথেই প্রতিবাদে নেমে পড়ে। পুরো ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ছাত্ররা এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে। এতে পুলিশ ও সেনা সদস্যরা ছাত্রদের মিছিলের ওপর হামলা চালায়। পরদিন ২১ আগস্ট বিক্ষোভ চলে সারাদিন। এ বিক্ষোভ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে। সারা দেশে শুরু হয়ে যায় ‘সেনা হটাও’ ছাত্র আন্দোলন। পরদিন ২২ আগস্ট সন্ধ্যায় দেশের বড় পাঁচটি শহরে কারফিউ জারি করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ছাত্রদের দুর্ভোগ বেড়ে যায় আরও বহুগুণে। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, লঞ্চঘাটগুলোতে ছাত্রদের আইডি কার্ড চেক করে নির্যাতন করে পুলিশ। এদিকে ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় খেলার মাঠের অবস্থায়ী ক্যাম্প গুটিয়ে নেয়া হলেও ২৩ আগস্ট রাতের বেলায় শিক্ষকদের কোয়ার্টার থেকে চোখ বেঁধে শিক্ষকদের আটক করে অজানা স্থানে নিয়ে ব্যাপক নির্যাতন চালায়। বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও ৭ জন ছাত্র গ্রেপ্তার করে পুলিশ এবং সারা দেশে ৮২ হাজার ছাত্রকে আসামি করে মামলা করে। এ ঘটনায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি হাবিবুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×