somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সত্যি ভীষণ লজ্জিত, ক্ষুব্ধ, বাকরুদ্ধ /:) /:) /:)

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ন্যাকারজনক ঘটনার সংবাদ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে সত্যি ভীষণ লজ্জিত, ক্ষুব্ধ, বাকরুদ্ধ । কিন্তু আজ ঘটনা সংঘটিত হবার তিন দিন পরেও এখনও কেন কাউকেই সনাক্ত করা গেল না বুঝতে পারছি না । পুলিশ প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সবাই কেন বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না সেটা বোধগম্য হচ্ছে না । এই ঘটনাকে কোনভাবেই খাটো করে দেখা ঠিক হবে না ।

যদিও ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক সহ-উপাচার্য (শিক্ষা) এর দপ্তরে লিখিতভাবে ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে, তথাপিও কেন যেন একটা কিন্তু মনের ভিতর খচখচ করছে। আসল অপরাধী চিহ্নিত হবে তো ?

ভিডিও ফুটেজ নাকি সংগ্রহ করা হয়েছে, তাহলে আজ ঘটনা সংঘটিত হবার তিন দিন পরও কেন কোন কুলাঙ্গারকে সনাক্ত করা সম্ভব হলো না ? বেশ কয়েক বছর আগে যখন থার্টি ফার্স্ট নাইটে বাধন কেলেংকারী হয়েছিল তখন প্রিন্ট মিডিয়া গুলিতে গোল চিহ্নিত করে ঐ সব কুলাঙ্গার দের ছবি প্রকাশিত হয়েছিল, ফলে তাদের অল্প বিস্তর সাজাও দেয়া হয়েছিল, সামাজিক ভাবে তারা হেয় প্রতিপন্ন হয়েছিল । কিন্তু সেই সময়ের চেয়ে এখন প্রযুক্তি অনেক এগিয়েছে, অনেক সহজলভ্য ও হয়েছে, তারপরও কেন ঐ সব কুলাঙ্গারদের এখনও সনাক্ত করা সম্ভব হচ্ছে না সেটা বোধগম্য হচ্ছে না ।

ঘটনাস্থল হতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী সহ অন্যরা যে দুইজনকে পুলিশে সোপর্দ করেছিল তাদের কেন পুলিশ ছেড়ে দিল ? তারা কারা ছিল ? তাদের কেন পুনরায় ধরা হচ্ছে না?

এই ঘটনায় দোষী যারাই হোক, হোক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হোক কোন চিহ্নিত রাজনৈতিক দলের ক্যাডার কাউকেই রেহাই দেয়া বা ছাড় দেয়া উচিত হবে না, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, এই উৎসবকে যারা কালীমালিপ্ত করেছে তাদেরকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই । এরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আমাদের আরও খারাপ ঘটনা দেখতে হবে /:)/:)/:)

আমি নিজে অনেক ঘরকুনো স্বভাবের ছিলাম, আমার মনে পড়ে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে আমার আম্মু পহেলা বৈশাখে আমাকে জোর করে বাসা থেকে বের করে দিত রমনা বটমূলে যাওয়ার জন্য । এরপর কতশত স্মৃতি এই পহেলা বৈশাখকে ঘিরে, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, আমাদের নিজের প্রাণপ্রিয় স্থান কার্জন হল সহ পুরো ক্যাম্পাস জুড়ে । ভাবতে অনেক কষ্ট হচ্ছে এইভেবে যে, কোন মা কি আগামীতে তার সন্তানকে আর পহেলা বৈশাখে ক্যাম্পাসে পাঠাবে জোর করে ?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৪
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×