ধন্যবাদ সেইসব বুভুক্ষু শিশুদের;
যারা রাক্ষুসে পেট সাথে নিয়ে ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে
একমুঠো ভাত পাওয়ার আশায়,
ধন্যবাদ।
ধন্যবাদ তোমায় কারণ
তুমি আমায় শিখিয়েছ
ক্ষুধার জ্বালা সইতে পারার কস্ট কত!
ধন্যবাদ।
ধন্যবাদ সেইসব বেড়ে ওঠা পথের শিশু;
যারা খোলা আকাশ গায়ে মেখে ঘুরে বেড়ায় পথে পথে,
ধন্যবাদ।
ধন্যবাদ তোমায় কারণ
তুমি আমায় দেখিয়েছ গৃহহীনের কস্ট কত!
ধন্যবাদ।
ধন্যবাদ সেইসব গভীর রাতেও জেগে থাকা বেশ্যাপাড়া;
যারা প্রেমকে কেনে শরীর দিয়ে
ভালোবাসার দাম দিয়ে নয়,
ধন্যবাদ।
ধন্যবাদ তোমায় কারণ
তুমি আমায় শিখিয়েছ
ভালোবাসা বিক্রি করে ব্যবসা করা!
ধন্যবাদ।
ধন্যবাদ সেইসব সর্বহারা ভিক্ষুকেরা;
যারা ক্রমাগত নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে হাঁটতে থাকে শূন্য হাতে,
ধন্যবাদ।
ধন্যবাদ তোমায় কারণ
তুমি আমায় শিখিয়েছ
অভাব থাকুক নাই বা থাকুক কারোর কাছে চাইতে পারা,
ধন্যবাদ।
ধন্যবাদ সেইসব রোদে জ্বলা কৃষকেরা;
যারা চামড়া পুড়ে শ্যামলা করেও হাল ছাড়েনা সবুজ ক্ষেতের,
শক্ত হাতে কোদাল ধরে
দেশের জন্য মজুদ গড়ে
নিজের পেটে ভাত পড়েনা,
ধন্যবাদ।
ধন্যবাদ তোমায় কারণ
তুমি আমায় শিখিয়েছ
লড়াই করে বাঁচতে শেখা,
ধন্যবাদ।
ধন্যবাদ তোমায় কারণ
তোমার জন্য দুমুঠো ভাত খেতে পারি,
একটি কাব্য লিখতে পারি তোমায় নিয়ে,
ধন্যবাদ।
আমি কবি কী আর দিব!
দিলেম তোমায়,-
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


