তুমি চলে গেছ বলে আমি ভালো নেই
আমি আমার মধ্যে হারাতে থাকি ক্রমান্বয়ে
আমি আমার বৃত্ত থেকে বের হতে পারি না
এই যে উস্কখুস্ক চুল,এই যে খোঁচখোঁচা দাড়ি
এ সবই তোমার চলে যাওয়ার পরিনতি।
এই যে নির্ঘুম রাত ,এই যে একলা একলা লাগা
এই যে কিছুই ভালো না লাগা
এ সবই তোমার চলে যাওয়ার কারণ।
তুমি চলে গেছ বলে আমি ভালো নেই
এই যে উদাসীন পথ চলা,এই যে মনে মনে কথা বলা
এই যে গন্তব্যহীন হাঁটা
এই যে হৃদস্পন্দন কমে যাওয়া
এ সবই তোমার চলে যাওয়ার জন্য।
এই যে ফেরারি হয়ে পালিয়ে বেড়ানো,এই যে নীরবে চুপসে যাওয়া
এই যে সব কিছুতেই খাপছাড়া,এই যে কবিতায় অমনযোগ
এ সবই তোমারই অবহেলা।
তুমি চলে গেছ বলে নির্বাসিত আমি নিজের কারাদন্ডে
তুমি চলে গেছ বলে সর্বনাশ আমার পথ চেয়ে থাকে।
ভীষণ আক্ষেপে বুকের ভিতর মনস্তাপের বারুদ জ্বলে ওঠে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


