একবার বলে দ্যাখো
একবার পাশ ফিরে চাও
দেখবে কেমন সমুদ্রের গর্জন দুঠোটে আমার।
একবার স্পর্শ করো
একবার ছুঁয়ে যাও
দেখবে কত প্রজাতীর কত প্রজাপতি ভীর করে আমার চারপাশ।
একবার অস্ফুট স্বরে নাম ধরে ডাকো
দেখবে থোকায় থোকায় জোনাকিরা জ্বলে ওঠে অন্ধকার ভেদ করে।
দেখবে হাওয়ায় হাওয়ায় ঝরা পাতারা নৃত্য করে কেমন!
একবার আমায় স্মরন করে
এক ফোটা চোখের জল ফেলে দ্যাখো
একবার বৃষ্টিকে মিনতি করে ডাকো
তোমার চোখের কোনে;
দেখবে নাব্যতা বেড়ে গিরিখাদ হয় কত নদী।
কত চর চরাঞ্চল ডুবে যাবে অকস্মিক বন্যায়।
খরাকে বিলিন করে দিবে বিস্তির্ন জলরাশি।
একবার হাসো
মুখ তুলে তাকাও
চোখ তুলে বলো ভালোবাসি
দেখবে মুহূর্তেই ধরনীকে শান্ত করবে সম্প্রিতি
সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হবে চিরতরে
মানুষ ভুলে যাবে মানুষের ব্যবচ্ছেদ
হাতে হাত রেখে মানব বন্ধন করবে মানবতা।
একবার শুধু বলো ভালোবাসি,
দেখবে কেমন হাসে বিচ্ছেদ ভুলে বাঁশি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


