হায় সেলুকাস, সত্যিই কি বিচিত্র এই পৃথিবী!
১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ কয়েকদিন আগে বন্ধুদের সাথে দাড়িয়ে আড্ডা মারছিলাম। আমার হাতের মোজোর বোতল এর পানীয়টা প্রায় শেষ এর দিকে। হঠাৎ একটি দশ বার বছরের মেয়ে এসে হাত বাড়িয়ে দিলো।আমি সভাবসুলভ ভঙ্গিতে বলে উঠলাম মাপ করো আর বলেই বুঝলাম যে সে খালি বোতলটার জন্য দাড়িয়ে আছে। যাইহোক আমি শেষবারের মত চুমুক দিয়ে বোতলটা দিয়ে দিলাম। সে বোতল সামনে নিয়ে এগিয়ে গেল। এই প্রথম তার সাথের বাচ্চাটার দিকে নজর পরল। বয়েস বড়জোর পাঁচ সাত বছর। ছোট হাত বাড়িয়ে বোনের হাত থেকে বোতলটি নিল সে।
বোতলের মুখ খুলে নিজের মুখের উপর উলটে দিল সে। খিটখিটে রোদের মধ্যে কয়েকফোটা ঠাণ্ডা পানিয়ের জন্য তার এই প্রানান্ত চেষ্টা আমাকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে।তবে ফিরিয়ে নেয়ার আগে তার বোনের করুন দৃষ্টি আমার নজর এড়ায় না। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কখনোই মেনে নিতে পারি না ধনী গরিবের বিভেদ রেখা কে।
ধিক্ষার এই সমাজ ব্যবস্থাকে।ধিক্ষার আমাদের শাসকদের। ধিক্ষার ধনীগরিবের ব্যবধান কে।
আর আমি কাকে ধিক্ষার দিবো। আমার দৌড়ও তো এই পোস্ট লিখা পর্যন্ত। তাই সবার সাথে গলা মিলিয়ে আমিও বলি “হায় সেলুকাস, সত্যিই কি বিচিত্র এই পৃথিবী”।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন
কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন