somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের কা-

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ ছাড়া বিশ্বে এমন একটি দেশ আর আছে কিনা যে দেশে শিক্ষক পেটানো এত সহজ! একজন পুলিশের সার্জেন্ট যাকে তাকে ধরে যেমন তেমন করে যখন তখন অপমান অপদস্থ করবে! একজন শিক্ষককে হাত বেঁধে রাস্তায় বসিয়ে রাখবে। থানায় নিয়ে ঝুলিয়ে পেটাবে। স্বাধীন (?) বাংলাদেশেই এমনটা ঘটতে পারে।
আজকের (৩১ আগস্ট ২০১৩) ইত্তেফাক পত্রিকায় এমনি একটি রিপোর্ট ছাপানো হয়েছে। ঘটনাটি ঘটেছে তিলোত্তমা নগরী ঢাকার সবচেয়ে অভিজাত বলে কথিত উত্তরায় এলাকায়। শিক্ষকের অপরাধ তিনি মোটর সাইকেল চালানোর সময়ে প্রয়োজনীয় কাগজ-পত্র সাথে রাখেন নি। এই অপরাধে স্কুলে যাওয়ার সময় একজন সার্জেন্ট একজন শিক্ষককে হ্যন্ডকাপ পরিয়ে রাস্তায় বসিয়ে রাখেন। লাথি মারেন। থানায় নিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে হাত পা বেঁধে নির্দয় প্রহার করেন। শুধু তাই নয়। তাঁর মানিব্যগ থেকে টাকা চুরি করেন। আরো চাঁদা দাবি করেন। এবং সাদা কাগজে স্বাক্ষর রেখে দেন। যাতে করে তিনি আর বাড়াবাড়ি না করেন। বাড়াবাড়ি করলে যেকোন মামলায় ফাসিয়ে দেওয়া হবে।
পুলিশ এখন কতটা ভয়াবহ হয়ে উঠেছে এটা তার সর্বশেষ নমুনা। একজন শিক্ষকের সাথে এ ঘটনা ঘটেছে দিনে-দুপুরে রাজধানী ঢাকায়। দেশের প্রত্যন্ত অঞ্চলে হর-হামেশা কত ঘটনা ঘটে তার কোন হিসাব নেই।
গাড়ী চালানোর সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা অবশ্যই উচিত। এর ব্যত্যয় ঘটালো শাস্তি হতে পারে। শাস্তি হওয়া উচিতও। কিন্তু কী শাস্তি? সেই শাস্তি কি হাত-পা বেঁধে রাস্তায় বসিয়ে রাখা? কিংবা থানায় নিয়ে ঝুলিয়ে পেটানো? মানিব্যগ থেকে টাকা চুরি করা? চাঁদা দাবি করা? মামলায় ফাসিয়ে দেওয়ার ভয় দেখানো? বৃদ্ধ বাবাকে থানায় এনে অপমান করা? বাংলাদেশের মানুষের ট্যাক্সেও টাকায় যে পুলিশের রুটি-রুজি চলে সেই পুলিশ দেশের সম্মানিত শিক্ষককে এভাবে হেনস্তা করবে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষক কেন, যেকোন নাগরিক কোন অপরাধ করলে তার শাস্তি হওয়া উচিত। সেই শাস্তির একটা প্রক্রিয়া আছে। পুলিশকে অবশ্যই সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র না পুলিশ তার মোটর সাইকেল জব্দ করতে পারত, তার বিরুদ্ধে মামলা করতে পারত। কিন্তু তাঁকে নির্দয় প্রহার করে আইনের রক্ষক হয়ে পুলিশ নিজেই আইন ভঙ্গ করেছে।
এই ঘটনা নিন্দনীয়। আমি এর নিন্দা জানাই। আমি এর প্রতিবাদ করি।
রাষ্ট্রের নাগরিকের টাকায় পুলিশের বেতন হয়, পুলিশের রুটি-রুজি হয়। যে বুট দিয়ে পুলিশ লাথি মারে সেই বুট জুতা কেনা হয় এদেশের মানুষের টাকায়। পুলিশকে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য, মানুষের সেবার জন্য নিয়োগ দেওয়া হয়। পুলিশ মানুষের বন্ধু হবে এমনটাই কাম্য। কিছু সংখ্যক অপদার্থ, লোভী, দুর্নীতিবাজ, অমানুষ পুলিশের কারণে সমগ্র পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা চলে যাচ্ছে। পুলিশ মানুষের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হতে শুরু করেছে।
এই ধরনের ঘটনার সুষ্টু তদন্ত এবং যথাযথ শাস্তি না হলে এমনটা আরো ঘটবে।পুলিশ আরো বেপরোয় হয়ে উঠবে। পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা সম্পূর্ণই চলে যাবে। তাই এই ঘটনার যত দ্রুত তদন্ত হয়, দোষী পুলিশের শাস্তি হয় ততই পুলিশের জন্য মঙ্গল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×