somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতো ফেডারেশনের প্রয়োজনীয়তা কি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শফিক কলিম ঃ সমপ্রতি ফিগার স্কেটিং নামে একটি ফেডারেশন গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন একজন প্রভাবশালী মন্ত্রী পূত্র। ইতোমধ্যে এ ব্যাপারে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের উচ্চ পযর্ায়ে যোগাযোগও করেছেন বলে জানা গেছে। মন্ত্রী পূত্র জোরালো ভূমিকা রাখায় সেটা অনুমোদনও হয়ে যেতে পারে।
শুধু ফিগার স্কেটিংই নয়, সীমিত ক্রীড়া বাজেটের এ দেশে গত কয়েক বছরে বেশ কয়েকটি ফেডারেশন গঠিত হয়েছে। সুযোগ পেলেই 'ব্যাঙের ছাতা' ফেডারেশন গঠন করার জন্য কার্যনির্বাহী পরিষদ গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের নিকট অনুমোদনের জন্য দিচ্ছে ক্রীড়া সংগঠকরা। আর জাতীয় ক্রীড়া পরিষদও তাদের নিরাশ না করে অনুমোদন দিয়ে দিচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকতর্ারা একবারও ভাবেনও না আদৌ এই ফেডারেশনটির প্রয়োজনীয়তা আছে কিনা। এসব ফেডারেশনে এমন কিছু নেই যে, না থাকলেই নয় এসব ফেডারেশন। নাম শুনলেই হাসি পায় অথচ জাতীয় ক্রীড়া ফেডারেশন! রোলার স্কেটিং ফেডারেশন, স্কোয়াশ ফেডারেশন, বিলিয়ার্ড ফেডারেশন, ব্রিজ ফেডারেশন, ক্যারম ফেডারেশন, আর্ম রেসলিং ফেডারেশন, বাশআপ ফেডারেশন, শরীর গঠন ফেডারেশন। এসব ফেডারেশনগুলোর কোনটি অলিম্পিক ক্রীড়া ইভেন্ট নয় বা অলিম্পিকের আওতাভূক্ত নয়। অথচ এসব ফেডারেশন চালাতে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে বছরে লাখ লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে। সব মিলিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত 35টি ফেডারেশনের পেছনে তাদের খরচ করতে হয় কোটি টাকার উপর। সমপ্রতি ঘোষিত 2005-2006 অর্থবছরে ফেডারেশনগুলোর পেছনে জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। 2002-2003 সালে ছিল 1 কোটি 14 লাখ টাকা। 2001-2002 অর্থ বছরে এর পরিমান ছিলো 97 লাখ 75 হাজার টাকা।
জিমন্যাস্টিকসে আমাদের সাফল্য নেই অথচ বাজেটে বরাদ্ধ প্রায় লাখ টাকা। ধানমন্ডি-গুলশানের ধনীর দুলাল-দুলালরি খেলা বাস্কেটবল ফেডারেশনের বরাদ্ধ একই। নাম সর্বস্ব শরীরগঠন ফেডারেশনের সাড়ে 3 লাখ টাকা, স্কোয়াশ, বিলিয়ার্ড ও স্নুকার ও বিলিয়ার্ড, ব্রীজ, রোলার স্কেটিং ফেডারেশনের পেছনে ব্যয় হয় দেড় লাধিক টাকা করে। বছরে 1 লাখ টাকা হলেও কম নয়। এর প্রয়োজনীয়তা-ই তো নেই। কারণ জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত বর্ষ পঞ্জিতে তাদের কর্মসূচী শুধু ছাপাই হয় কার্যক্রম নেই।
প্রশ্ন হয়ে দাড়িয়েছে- কি এমন দিচ্ছে এসব ফেডারেশন যে এদের পেছনে জাতীয় ক্রীড়া পরিষদকে বছরে কোটি টাকা ঢালতে হবে? শুধু তাই না, আরো একটা প্রশ্ন হলো-এতো ফেডারেশনের কি দরকার রয়েছে? এর উত্তর একটাই-না।
আঞ্চলিক বা স্থানীয় খেলাগুলো অপ্রচলিত ছোট ছোট গেমসের অন্তর্ভূক্ত। এসব ইভেন্টগুলো সরাসরি সরকারি অনুদানের আওতায় না এনে বেসরকারি বা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় প্রচলন করার উদ্যোগ নেয়া যেতে পারে। ধীরে ধীরে যখন এর জনপ্রিয়তা বাড়বে তখনই তা সরকারি অনুদানের আওতায় আনা যায়।
বাংলাদেশের মতো দরিদ্র দেশে ক্রীড়া ফেডারেশন ও সংস্থা 35টি! এরমধ্যে 24টি ক্রীড়া আন্তজর্াতিক সংশিস্ট। বাকিগুলোর কার্যক্রমের সীমাবদ্ধতা শুধু দেশে। স্বাধীনতাত্তোর বাংলাদেশে আট সাফ গেমসে একবার স্বর্ণপদক, অ্যাথলেটিকস্ শে;াহ আলম, বিমল চন্দ্র তরফদারের দ্রুততম মানব হওয়া, সাঁতারে মোশারফের স্বর্ণপদক, ও কমনওয়েলথ গেমসে আতিক-নিনি-সাবরিনা-আসিফ, সাফ গেমসে আসিফ, শারমিনের স্বর্ণপদক ছাড়া উলেখ করার মত আর কি সাফল্য আছে? সবচেয়ে বড় লজ্জার কথা হলো আমাদের জাতীয় খেলা কাবাডিতে এখন আমরা জাপানের (!) সাথেই পেরে উঠি না। অস্টম সাফ গেমসে আবার পাকিস্তানের সাথে মারামারি করার কলংকও আমাদের আছে।
বাংলাদেশে ফেডারেশন বাড়ছে, ক্রীড়ার পরিসর ছোট হয়ে আসছে। মান কমে যাচ্ছে খেলার। তবে বাড়ছে কর্মকতর্াদের দুনর্ীতি ও অসততা। সাথে বাড়ছে সরকারি টাকায় কর্মকতর্াদের বিদেশ ভ্রমন। অথর্াৎ খেলোয়াড়রা নয় লাভবান হচ্ছেন কর্মকতর্ারা। এর পেছনের কারণ-ক্রীড়াঙ্গনে জবাবদিহিতা না থাকা। কাগজে-কলমে জবাবদিহিতার কথা থাকলেও সেটা হচ্ছে না। যদি ফেডারেশনগুলোর জবাবদিহিতা থাকতো তাহলে অধিকাংশ ফেডারেশনের অস্তিত্বই থাকতো না।
এখন জাতীয় ক্রীড়া পরিষদের উচিত ব্যাঙ্গের ছাতার মতো আর নতুন ফেডরেশনের জন্ম না দিয়ে পুরনো ফেডারেশনগুলোর কার্যক্রম ঢেলে সাজানো। প্রয়োজনে ফেডারেশন কমিয়ে সীমিত পুঁজি ও সুবিধাগুলো চারদিকে ছড়িয়ে না দিয়ে পরিকল্পনা মাফিক ব্যবহার। এ জন্য ছোট ছোট ফেডারেশনগুলোকে নিয়ে একটি কনফেডারেশন গঠন করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×