শুনবে কি সে কথা
যা কানে কানে বলা হয়,
তোমার আমার আবেগের দ্বৈত পথচলা
হৃদয়ের সম্মতি, পাশাপাশি দুজনে
কি অদ্ভুতুরে জাগানিয়া বিস্ময়।
গাইবে কি সে গান
দুটি হৃদয়ের একীভূত এ গুঞ্জন,
ভেঙ্গে গড়ে হচ্ছি নিঃস্ব প্রতিনিয়ত
একি সর্ব-বিধ্বংসী প্লাবন!
এই চোখে রাখবে কি সেই চোখ
যার ভাষা এ চোখের প্রতিধ্বনি,
এই চোখে পড়লে সে ধ্রুপদী চোখ
কতো কি পড়ি কতো কি শুনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



