সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ। সাম্প্রতিককালে মোবাইল থেকে ফেসবুক ব্যবহারের সংখ্যা বাড়ছে দ্রুততার সঙ্গে। সেই সঙ্গে একাধিক মোবাইল অপারেটরের দেওয়া জিরো ফেসবুকও বিপুলসংখ্যক নতুন ব্যবহারকারী এনে দিয়েছে ফেসবুককে।
প্রশ্ন হলো বিশ্বের অন্যতম বৃহত্তর ফেসবুক ব্যবহারকারী দেশ হিসেবে ফেসবুকের উপর বাংলাদেশের কোন নিয়ন্ত্রণ আছে কিনা? এখানে নিয়ন্ত্রণ বলতে আমরা যা বুঝি তা হলো –
১। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য ফেসবুক কারও কাছে দায়বদ্ধ কি?
২। বাংলাদেশী কোন ব্যক্তি ফেসবুকে বিজ্ঞাপন দিলে তা ফেসবুকের আয় হিসেবে গণ্য হয়। ফেসবুক বাংলাদেশে তার আয়ের উপর সরকারকে কর প্রদান করে কি?
৩। বাংলাদেশ সরকার ফেসবুকের কাছ থেকে কোনরূপ তথ্য পাওয়ার অধিকার সংরক্ষণ করে কি?
৪। অপরাধ দমনে ফেসবুক বাংলাদেশ সরকারকে কোনরূপ সহায়তা প্রদানে বাধ্য কি?
সম্ভবতঃ উপরের প্রতিটি প্রশ্নের উত্তরই নেগেটিভ।
অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে উল্লেখযোগ্য পরিমাণে আয় করলেও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকের উপর কোনরূপ নিয়ন্ত্রণ বাংলাদেশের নেই যা থাকা জরুরী বলে মনে হয়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




