somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে সূর্যের ডাক

১৯ শে জুন, ২০১৫ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজপথে মানুষের আয়োজন ।
কতটা নিভৃতে, কতটা লুকিয়ে লুকিয়ে লাখখানেক মানুষ জড়ো হয়েছে এখানে।
গায়ে ওড়না জড়িয়ে অথবা ধূলির কাফন জড়িয়ে তাঁকিয়ে থাকা,
সূর্য কখন ওঠে !
পরনিন্দার আঁচলে এখন নোংরা মাটির ছাপ ।
ভালোবাসা নিঃসার্থ, সে এক আদিম যুগের বাণী ।
এখন ভাষা অন্যরকম শেষে,
নিঃস্বার্থ ভালোবাসা এখন যারপরনাই পাপ ।
সুন্দর পৃথিবীতে পঙ্কিল পাপ কাঁধে ঘুরে বেড়াতে কে চায় ?
নষ্ট আর নষ্ট ছিলনা তখন ।
জীবন্ত হয়ে জিভ নাচিয়ে বেড়িয়েছে মানসিকতার ফাঁক ফোঁকড়ে ।
মানুষ সেখানে পাশবিক হয়ে ঘোরে ।
আমরা কিন্তু বোকা হয়েই ছিলাম ।
চারিদিকে ঝাপসা হয়ে আসা নগরী,
তার মাঝে ঘোলা ঘোলা ট্রেনগুলো সব এগিয়ে গিয়েছে আমাদের পিষ্ট করে করে ।
তখন মানুষ জিভে আর বিষ দেখেনি ।
কুঞ্চিত হয়ে অসমাপ্ত থাকার লোভে ধেয়ে গিয়েছে মাইলের পর মাইল ।
আমরা এখানে সূর্য কাঁধে পুঁড়তে থেকেছি বেশ ।
পড়নের কাপড় যখন কাফন হয়ে জাপটে ধরেছে মৃত্যুর অনুমতিতে,
আমরা তখন বুক ভরে শ্বাস টেনেছি ।
বলেছি দৃপ্ত বিশ্বাসে,
“অপেক্ষা কর, সূর্য একদা পাঠাবেই ডাক।
আজ না হয় শুধু অস্তিত্বটুকু থাক ।”

সেই সূর্য আজ ডাক পাঠালো শেষে ।
ছুটে এসেছে মনুষ্যদল লাখে লাখে রাজপথের বাগান গড়ে গড়ে ।
আমরা এখানে দায়িত্ব পূরনের শান্তিতে ক্লান্তিতে জড়িয়ে যাচ্ছি ।
অনেকতো টেনে এনেছি শরীরের কোষগুলোকে আজ অবধি ।

সূর্য না হয় এখন থেকে ওদের কাঁধেই থাক ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ১:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×