somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবেগের অজানা বিষ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক শব্দভান্ডারে একবার দেখেছিলাম,
Emotion- Some poisonous elements of human mind.
ব্যাপারটা তখন খুব ভাবায় আমাকে। আমরা বাঙ্গালীরা আবেগের পিঠে ভর করেই এতদূর এসেছি, সেই আবেগকেই কিনা বলা হচ্ছে poisonous element. ভাবতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই নতুন এক জগতের সাথে পরিচিত হলাম। সেই জাগতিক দৃশ্যের কিছুটা অবতারনা করার চেষ্টায় লিখতে বসা-

প্রথমে একটা ঘটনার উদাহরণ দিয়ে শুরু করা যাক।
আমার সবচেয়ে ছোট ভাই ছোটবেলায় কিছু মুরগীর ছানা কিনে আনে পুষবে বলে। যথারীতি আমরা বাসার সবাই দায়িত্বমাফিক বকা ঝকা শুরু করি। "নিজে থাকার জায়গা নেই, মুরগীর বাচ্চা নিয়ে এসেছে"। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ঘটে যায় বিপত্তি। আমরা সবাই ছানাগুলোর প্রেমে পড়ে যাই। আমাদের আশে পাশে দিয়ে ছানাগুলো ঘুরে বেড়ায়, চিউ চিউ শব্দ করে, পটি করে। আহা ! কি মায়াবী দৃশ্য। আমরা আমাদের দায়িত্ব ভুলে ছানাগুলোর আদর যত্ন শুরু করি। তখন পর্যন্ত সব ঠিক ঠাক। এরপর হঠাত একদিন খেলতে খেলতে আমার ছোট ভাইয়ের পায়ের নিচে পড়ে দুটো ছানা মারা যায়। এই দেখুন, শুনেই আপনাদের হৃতপিন্ডে কেমন উত্তেজনা এবং দুঃখ জনিত আবেগের উতপত্তি হলো। আমাদেরও হয়েছিল। আমার ছোট ভাইতো দুঃখে নাওয়া খাওয়া বন্ধ করে দিল।নিজেকে অভিশপ্ত মনে করতে থাকলো। কিছুদিন এই আবেগের তাড়নায় আমাদের সময় নষ্ট হল। পরবর্তীতে আবার আগের মত। আস্তে আস্তে আমরা ছানাগুলোর কথা ভুলে গেলাম।

উপোরক্ত আলোচনা থেকে কি বুঝলেন? অতি সাধারন আলোচনা। কিন্তু এই অতি সাধারণ বিষয়টা থেকেও অতি অসাধারণ একটা বিষয় হারিয়ে গেল- কয়েকটা দিন।
পাগলের প্রলাপ মনে হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক।
এবার পরিস্থিতিটাকে একটু ঘুরিয়ে ভাবুন। ধরুন একটি দেশ বহিঃবিশ্বের নজরে পড়েছে। বিভিন্ন কারনে আশে পাশের অনেক দেশ চাচ্ছে দেশটি দখল করে নিতে। কিন্তু সেই দেশের রাষ্ট্রপতির প্রচন্ড মানসিক ক্ষমতার জোরে দেশ কিছুতেই হাতছাড়া হচ্ছেনা। হঠাত করে রাষ্ট্রপতি কিছু মুরগীর ছানা কিনে আনলেন। কিছুদিন পাল পোষ করলেন, প্রেমে পড়লেন। তারপর হঠাত মুরগীর ছানা তার পায়ের নিচে পড়ে মারা গেল। তিনি আবেগাক্রান্ত হলেন কয়েকদিনের জন্য।
মাত্র কয়েক দিন!
হয়ে যেতে পারে কিন্তু দেশ দখল।
মুরগীর ছানার আবেগে একটি দেশের স্বাধীনতা হরণ।
কি ভয়ানক ব্যাপার ! কেমন হলো বিষয়টা?
এভাবেই প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে আবেগের কবলে পড়ছি। কখনো এক ধাপ পিছিয়ে যাচ্ছি, কখনো এক ধাপ এগিয়ে।

আবেগের সবচেয়ে ভয়ানক বিষয়টা হচ্ছে একে নিয়ন্ত্রণ করা যায়না। কোন এক যুদ্ধবীরকে হয়তো যুদ্ধ করতে করতে খুনের আবেগে পেয়ে বসলো। যুদ্ধ শেষ, তার খুনের আবেগ শেষ হয়নি। ব্যস, চলে যেতে পারে কিন্তু আরো কিছু প্রাণ। অতিরিক্ত আবেগের মূল্য, কতিপয় মানুষ, আতিরিক্ত কিছু প্রাণ। তবে হতাশ হবেন না। উতপন্ন আবেগের উপর আমাদের নিয়ন্ত্রন না থাকলেও, আবেগ উতপত্তির ক্ষেত্রে কিন্তু আছে। তাই চেষ্টা করতে হবে উতপন্ন হবার আগেই আবেগকে নিয়ন্ত্রণ করে ফেলতে। তবে আর এধরনের বিপত্তি ঘটবেনা।

উপোরক্ত আলোচনা শুনে মনে হতে পারে উক্ত শব্দভান্ডারের ব্যাখ্যাটিকে পূর্ণভাবে সমর্থন করেই আমি লিখেছি। না, এখানে আমি আবেগের নেতিবাচক দিকগুলোকে তুলে ধরতে চেষ্টা করেছি। ইতিবাচক দিকগুলো আপনারা সবাই জানেন, তাই তা নিয়ে আর বলার কিছু নেই। এমনকি আমার ব্যক্তিগত মতামতও এর ভেতরে খুঁজে লাভ নেই। আমি আমার কিছু পর্যবেক্ষণজনিত অভিজ্ঞতার কথা বললাম মাত্র। বাকিটুকু আপনাদের হাতে।

শুভ রাত্রি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×