somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগি কড়চা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে অনেকেই জামায়াত-শিবিরের পরোক্ষ সমর্থক বলেছেন। কারণ আমি আপনাদের সাথে রাস্তায় গিয়ে বসে থাকিনি কিংবা স্লোগান দিয়ে গলা ব্যথা করিনি।কিন্তু আমি একটিবারের জন্যও কোথাও বিচারকার্যের বিপক্ষে কথা বলিনি। রায়ে ফাঁসির আদেশ না হওয়াতে ১৬ কোটি বাঙালির মত আমিও কম বিস্মিত হইনি। কিন্তু তার মানে এই নয় যে ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমি রাস্তায় বসে থাকব। সবার ক্ষেত্রে প্রতিবাদ করার ভাষা একইরকম হবে, তা আশা করা মোটেও বাঞ্ছনীয় নয়। আমি আমার মত করে প্রতিবাদ করতেই পারি। সেটা শাহবাগে না গিয়েও করা যায়।

মোমবাতি না জ্বালানোর কারণে যদি আমি আজ রাজাকার হয়ে যাই, তাহলে ১২ বছর আগে এই রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরও দেশদ্রোহিতায় অভিযুক্ত করা উচিত। ৫টি বছর তারা দেশ শাসন করেছে। তখন তো একবারের জন্যও আপনি তাদের রাজাকার বলেননি, উপরন্তু মহান বিজয় দিবসে তারা বীরদর্পে সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেছে আর আপনি হাততালি দিয়ে গিয়েছেন।

আর দুই-তিন মাসের জন্য যদি আমি যাবতীয় কার্যক্রম বন্ধ করে রাস্তার মোড়ে বসে থাকি, তাহলে ব্যক্তিগত ক্ষতির কথা বাদ দিলাম, দেশের অর্থনীতি কিরুপ বাধাগ্রস্ত হবে তা হয়তো এই মুহূর্তে কারও মাথায় আসছে না। ব্যবসায়ী সংগঠনের মতে যেখানে একদিনের হরতালে কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়, সেখানে লাগাতার অসহযোগ আন্দোলনে দেশ যে উন্নয়নশীল দেশের কাতার থেকে বহুদূরে সরে যাবে তা সহজেই অনুমেয়।

শাহবাগ নাস্তিক কিংবা গঞ্জিকাসেবীদের আড্ডাখানা কিনা, তা নিয়ে বিতর্কে যাওয়ার কোন ইচ্ছেই আমার নেই। তবে এটুকু জানি ইতিহাসের পাতায় এমন কোন সফল আন্দোলনের জয়গাঁথা নেই যেখানে আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য সে দেশের এলিট বাহিনী নামানো হয়েছে এবং আন্দোলনের মহারথীরা নিজের জীবনহানির ভয়ে বাড়তি নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করেন।

আপনার আর আমার দাবি একই; “ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি”। টগবগে রক্ত আবেগের বন্যায় কিছু ভুল সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু সময় থাকতেই তা শুধরে নিয়ে সঠিক পন্থা অবলম্বন করা উচিত। তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জোয়ারে তাই এমন কোন অনভিপ্রেত আবদার কিংবা কর্মকাণ্ড কাম্য নয় যার ফলশ্রুতিতে শাহবাগের নবজাগরণ এক ব্যর্থ অভ্যুথানের সাক্ষী হয়ে আজন্ম তরুণদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে উঠতে বাধা হয়ে দাঁড়ায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×