somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুরিয়ে এসেছে কলমের কলি, তাই যে কথা বলতে পারিনি সে কথা বলছি আজ.....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন গ্রন্থকার হওয়া খুব সহজ হইয়া গিয়াছে,যে কেউ চাইলেই বই ছাপাতে পারেন। বই মেলায় নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা হাজার ছাড়াইয়া গিয়াছে। অধিকাংশ গ্রন্থকার মনে হইতেছে সাম্রাজ্যবাদ ভাবধারার কাছে নতি স্বীকার করিয়াছে, আমরা সকলেই এই ভাবধারার আধিপত্য প্রতিষ্ঠা করিতে বদ্ধ পরিকর। অবশ্য সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক প্রকাশ এমনই হইয়া থাকে।

’তৃতীয় বিশ্বের সাহিত্য’ নামে ইংরেজি পত্রিকায় একটি কলাম পরিয়াছিলাম,সেখানে বাংলাদেশের বই মেলা নিয়ে বহু প্রশংসা রহিয়াছে।ইহা লইয়া আমরা আত্নপ্রসাদে লিপ্ত হইতে পারি। অনেকেই হয়ত বলিবেন, ইহা এমন কি নতুন বলা হইল ? আমাদেরকে তৃতীয় বিশ্ব বলিয়া যে আখ্যায়িত করা হয় তাহার মধ্যে লুকায়িত আছে এক সত্য,বিশ্ব যে স্বাধীন ও পরাধীন এই দুই ভাগে বিভক্ত এই সত্যটি নানা কথার অলংকারের আড়ালে চাপা পড়িয়া যায়।এই সত্যটি অন্তত আমার শ্রবন-প্রতিবন্ধি দুই কান পর্যন্ত আসিয়া পৌছাইয়াছে।কোন দেশের সাহিত্যকে দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের বলিয়া আলাদা করাটা হইতেছে উপনিবেশবাদের বর্তমান রুপ।

বিশ্বকে আমরা যাহার যেমন ইচ্ছা ভাগ করিতে পারি,সেই ভাগাভাগিতে আমার কোন আপত্তি নাই,আমার আবেগ অন্যত্র আর তাহা হইল সাহিত্য লইয়া ভাগাভাগি। বেশি পিছনে যাইবার প্রয়োজন নাই উনিশ শতকের গোড়া পর্যন্ত বিশ্বসাহিত্য বলা হইত,বলা হইত নানান দেশের নানান ভাষার ভেদ কাটিয়া বিশ্বসাহিত্য গড়িয়া উঠিয়াছে । কিন্তু শুধু পন্য লুটিয়াই সাম্রাজ্যবাদের সাধ মিটিল না,অধীন দেশের পন্য তৈরির ক্ষমতাও সে লুটিয়া লইল। তাঁর শক্তিমত্তা এতটাই প্রবল যে সাহিত্যের দুনিয়াও সে আবার নতুন করিয়া দুই ভাগে ভাগ করিল।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×