somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্রাজ্যবাদের যুগে দুই বিশ্বের আত্নঘাতী হামলা

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয়াকে আমার মেরেছিস তোরা
পোড়ায়েছো ঘরবাড়ি ।
আমি কি তোদের শয়নে স্বপনে
কখনো ভুলিতে পারি ?
আদিম হিংস্র মানবিকতার
আমি যদি কেউ হই
স্বজন হারানো শ্নশানে তোদের
চিতা আমি তুলবোই ।
--------------------------
--- সুকান্ত ভট্টাচার্য্য

সুকান্তের কবিতায় হিন্দু সম্প্রদায়ের জাতিভেদ দ্বারা এক নির্যাতিত যুবকের কথা বলা হয়েছে। আবার রবীন্দ্রনাথও লিখেছেন-

আমি যে দেখেছি তরুন বালক উন্মাদ হয়ে ছুটে ,
কী যন্ত্রনায় মরিছে পাথরে নিস্ফল মাথা খুটে ।

আমরা সন্ত্রাসকে ঘৃনা করি এবং সন্ত্রাসীকে মানবতার শত্রু বলে আখ্যা দেই। কিন্তু কি কারনে এই সন্ত্রাসের জম্ন তা খুজার চেষ্টা করি না।ইতিহাসে বর্নিত, জমিদার প্রথার সময়ে নিম্ন বর্নের অনেক নির্যাতিত হিন্দুরা মুসলমান হয়ে হিন্দু জমিদারদের উপর আত্নঘাতী হামলা চালিয়েছে। তাই সম্প্রতি বাংলাদেশে যে আত্নঘাতী হামলা শুরু হয়েছে, এটি বাংলায় একটি নতুন বিষয় বলিলে ভুল হবে ।

আমি নিজেও এই জাতীয় বোমা আক্রমণ বা আত্নঘাতী হামলা সমর্থন করি কিনা, এই আশঙ্কাজাত প্রশ্ন উঠা স্বাভাবিক। ইহার উত্তর দেওয়া আমি অনাবশ্যক মনে করি। বরং বাংলায় নতুন করিয়া এই আত্নঘাতী হামলা শুরু হইবার কারন খোঁজাই আবশ্যক মনে করি। এক কথায়,প্রশ্নটা সমর্থনের বা বিরোধের নহে,উত্তরটাই অর্থের।

আত্মঘাতী বা আদম বোমার প্রকোপ দুনিয়ার নানাদেশে, নানা সময়ে দেখা গিয়াছে। পশ্চিমা শাসক শ্রেণীর অন্তর্গত ধুরন্ধর ও বুদ্ধিজীবী সম্প্রদায় এই বোমা আবিষ্কারের কৃতিত ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের দান করিতে গ্রীবা উঁচু করিয়া আছেন। ১৯৮৭ সালের পর ফিলিস্তিনের জনসাধারণ এক প্রকার ঢেলাযুদ্ধ শুরু করিয়াছিলেন। ইহার ফলাফল কী হইয়াছে তাহা সকলেই অবগত আছেন। মার্কিন দার্শনিক রিচার্ড রোর্টি বলেছেন পশ্চিমে এতদিন ‘গণতন্ত্র’ বলিয়া যে সামাজিক আদর্শ প্রতিষ্ঠা লাভ করিয়াছে তাহা শেষ হইয়া গেছে।

ফরাসি কবি শার্ল বোদলেয়ার বহু আগেই সাম্রাজ্যবাদ প্রসারের ফলে এই রকম আত্নঘাতী হামলার উদ্ভব হওয়াকে নিশ্চিত বলিয়াছেন। অন্যায় ও সাম্রাজ্যবাদকে তিনি সমার্থক মনে করিতেন। বোদলেয়ার ছিলেন দুনিয়ার বঞ্চিত লাঞ্ছিত সর্বহারার কবি। আজকে সকলেই বলিতেছেন আত্মঘাতী ওরফে আদমবোমা জিনিসটা সত্যই বড় ভয়াবহ জিনিশ। অনেকেই পাশ্চাত্য বিশেষজ্ঞাদের সুরে সুর মিলাইয়া বলিবেন, আদম বোমারুরা কেবল নিরীহ, বেসরকারি, বেসামারিক লোক ধরিয়া মারিতেছে।

জঁ বেশলে নামক জনৈক ফরাশি পণ্ডিত একজন একজন আততায়ীর মনোবিশ্লেষন করেছিলেন এই ভাবে - ‘আমি আত্মহত্যার সুযোগ চাহিব বলিয়া পরহত্যা করিয়া থাকি। ইহাই আমার নীতিধর্ম ’। কার্ল মার্ক্স এক জায়গায় বলছিলেন, ‘মানুষ ইতিহাস নির্মাণ করে বটে, তবে সে ইতিহাস যাচ্ছেতাই নয়। অতীত থেকে আসা পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে ইতিহাস নির্মাণ করতে হয়। তাকে কতগুলো অবস্থা ভাগ্য হিসেবে গ্রহণ করতে হয়। তারপরে গিভেন মেটেরিয়েল দিয়ে সে ইতিহাস নির্মাণ করতে পারলে পারে, না হলে পারে না।’

তাহা হইলে—সিদ্ধান্ত হইতেছে—আত্নঘাতী হামলার জন্ম খোদ ইতিহাসে। আত্মঘাতী বোমা হইতেছে অসহায়ের শেষ সহায়। ভাষাহীনের শেষ ভাষা মাত্র। ইসলামের হৃদপিণ্ডে বোমা নাই—বোমা বাঁধা নিছক কোমরবন্ধে ।


২৭.০৩.২০১৭
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ রাত ২:৩০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×