somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিআইবি ভুল, না দুধে ধোয়া তুলশীপাতা পুলিশ ভুল? জনমত জরীপ হোক তবে!!

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পুলিশ কী জিনিস, কতটা দুর্নীতিগ্রস্ত তা সবাই আমরা হাড়ে হাড়ে বুঝি! কিন্তু পুলিশ তা স্বীকার করেনা। ঢাকার ফুটপাতের কোটি কোটি দোকান থেকে রোজ দুইবেলা চাঁদাতোলা থেকে শুরু করে ঘুষ কত প্রকার কী কী, তা আমি নিজেই চাক্ষুস দেখি রোজ এবং একজন ভুক্তভোগীও বটে। পুলিশে আমার আপন মামাও আছেন একজন!!

অথচ পুলিশ সম্পর্কে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনান বাংলাদেশ (টিআইবি)'র রিপোর্ট নাকি ভুয়া?? পুলিশ আজ বিবৃতি দিয়ে সাফাই গেয়েছে!! তাহলে দেখুন তাদের সাফাই।

আমি বলি--পুলিশ সম্পর্কে একটা গণভোট বা জনমত জরীপ হলে কি ভালো হয়না? তাহলে সাম্প্রতিক সিটি নির্বাচনের মতই রেজাল্ট পেয়ে হয়তো তাদের শিক্ষা হতো নিশ্চয়ই!! জনগণ কী ভালবাসে তাদের!!!

পাঠক, আপনি কী বলেন?? মন্তব্যে মতামত দিন--

''ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনান বাংলাদেশ (টিআইবি)'র রিপোর্ট বস্থুনিষ্ঠ ও তথ্যনির্ভর নয়- উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে পুলিশ বিভাগ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। গত মঙ্গলবার রাজনৈতিক দল ও পুলিশ বিভাগকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অন্যতম খাত হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এর প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় পুলিশ প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জরিপের ফলাফল সত্যিকার অর্থে স্পষ্ট, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর নয়। এ ধরনের ধারণাপ্রসূত জরিপের ফলাফল গণমাধ্যমে প্রচারের ফলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে অহেতুক নেতিবাচক ধারণাকে আরো সম্প্রসারিত ও প্রতিষ্ঠিত করবে। ফলে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব ও আস্থার সঙ্কট সৃষ্টি হতে পারে।

টিআইবির প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই জরিপে যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে কতজন বা আদৌ কেউ প্রত্যক্ষভাবে ওই সময়ে পুলিশি সেবা নিতে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। পুলিশ সবচেয়ে দৃশ্যমান সংস্থা হওয়ায় পথে ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামান্যতম ভুলভ্রান্তি মানুষের দৃষ্টিগোচর হয়।'' (সুত্রঃ আজকের পত্রিকা)

মন চাইলে এখানেও ক্লিক মারেন বহুত ফায়দা হবে

এখানে ক্লিক না করলে বহুত পস্তাবেন
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

×