somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্য কমিশন থেকে প্রথম প্রকাশিত বুলেটিন এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্য কমিশন থেকে প্রথম প্রকাশিত বুলেটিনটি আপনাদের কাছে পেশ করলাম সমালোচনার জন্য
পিডিএফ আকারে দেখুন এখানে

যদিও ৪বছর পার হয়েছে তথ্য কমিশনের বয়স কিন্তু কমিশনের অন্য অনেক প্রকাশনা থাকলেও নিয়মিত কোন প্রকাশনা ছিলোনা। এবারই প্রথমবারের মতো কমিশনের ৩য় প্রধান তথ্য কমিশনার হিসেবে মোহাম্মদ ফারুক আমাকে কয়েকদিনের নোটিশে মাত্র ৮ পৃষ্ঠার একটি নিউজ লেটার প্রকাশের দায়িত্ব দেন। তাড়াহুড়োয় কিছু বানান ভুল থাকলেও প্রথম বুলেটিন হিসেবে এটির মুল্যায়ন করে পরামর্শও আপনারা দিতে পারেন।




উল্লেখ্য যে, ১০/১১ বছর যাবত প্রতিবছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এদেশে বিচ্ছিন্নভাবে পালিত হয়ে আসছিলো। বিভিন্ন এনজিও এবং অন্যান্য সংগঠন পালন করে আসছিলো। গতবছর তথ্য অধিকার ফোরাম এর সাথে তথ্য কমিশন এ দিবসটি যৌথভাবে পালন করেছিলো।

কিন্তু এবারই প্রথমবার সারাদেশব্যাপী প্রতিজেলায় শোভাযাত্রা, তথ্যমেলাসহ বিভিন্নভাবে ও ব্যাপকভাবে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি। এ উপলক্ষে সারাদেশে প্রচারণামূলক পোস্টার, স্টিকার, বিলবোর্ড ইত্যাদি পাঠিয়েছে কমিশন।

সারাবিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে পালনের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশন এই প্রথমবারের মতো দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেয়।

এদিন দৈনিক ও আঞ্চলিক পত্রিকাসমুহে ক্রোড়পত্র প্রকাশ, নিয়মিত ত্রৈমাসিক প্রকাশনার অংশ হিসেবে বিশেষ নিউজলেটার এর প্রথম সংখ্যা প্রকাশ, ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জাতীয় উন্নয়ন একাডেমী মিলনায়তনে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনাসভা, ঢাকার প্রধান সড়কসমুহ সজ্জিতকরণ, জেলাপ্রশাসন কর্তৃক ৬৪ জেলায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠান, সারাদেশে প্রচারণামূলক পোস্টার ও স্টিকার বিতরণ ছাড়াও রেডিও-টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়।

উল্লেখ্য যে, ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি ২৮ সেপ্টেম্বর সকাল ৯:৩০ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় উন্নয়ন একাডেমী মিলনায়তনের আলোচনাসভাস্থলে গিয়ে সমাপ্ত হয়।

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারূক এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়াও অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে যোগ দেন যথাক্রমে তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের ও অধ্যাপক ডঃ সাদেকা হালিম, টিআইবি’র নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারুজ্জামান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভ এর সহকারী পরিচালক সুরাইয়া বেগম এবং অন্যান্য এনজিও প্রতিনিধিগণ।

সভায় মূলপ্রবন্ধ পেশ করেন আর্টিকেল ১৯ এর দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান
দেখুন তথ্য কমিশন ফেসবুক পাতা
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×