somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই প্রথম তথ্য কমিশনেরই বিরুদ্ধে শুনানী তথ্য কমিশন আদালতে!!!

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ০৬ অক্টোবর, ২০১৩:

(অনেক চেষ্টা করেও ছবি ও ভিডিও আপলোড করতে না পারায় মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি!!)

তথ্য অধিকার আইনের আওতায় তথ্যবঞ্চিত ১২জন অভিযোগকারীর আমলে নেয়া অভিযোগের শুনানীশেষে তথ্য কমিশন গতকাল ৯টি অভিযোগের নিষ্পত্তি এবং অনিষ্পন্ন ৩টি অভিযোগের শুনানীর পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। এর মধ্যে একটি অভিযোগ ছিলো স্বয়ং তথ্য কমিশনের বিরুদ্ধে। ২০০৯ সালে প্রতিষ্ঠার তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষের বিরুদ্ধে এটাই হচ্ছে প্রথম অভিযোগের শুনানী।

আজকের প্রথম শুনানী ছিলো ঢাকায় কর্মরত ব্যারিস্টার আব্দুল হালিম বনাম তথ্য কমিশন। অভিযোগকারী বাংলাদেশ বার কাউন্সিল, এটর্নি জেনারেল অব বাংলাদেশ এর কার্যালয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, জেলা ও দায়রা জজ, ঢাকা কার্যালয়, স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশ ঢাকা, ডিটেক্টিভ ব্রাঞ্চ অব পুলিশ, ঢাকা কার্যালয় কর্তৃক আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্মকর্তা নিযুক্ত না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আইনগত নির্দেশনা চেয়ে কমিশনে অভিযোগ করেন।

কিন্তু অভিযোগকারী ইতোমধ্যে (২ অক্টোবর) উক্ত ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুলও জারী করেছে হাইকোর্ট, যা তিনি গোপন রেখে কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ফলে কমিশন অভিযোগকারীকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে।

আজকের নিষ্পত্তিকৃত অন্যান্য অভিযোগের মধ্যে-সিরাজগঞ্জের ফেরদৌস হাসান বনাম প্রাথমিক গণশিক্ষামন্ত্রণালয়, ঢাকার নাসিম আহমেদ বনাম ঢাকা সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার ইকবাল হোসেন বনাম সমবায় ভবন, ঢাকার আ আ ম একরামুল হক বনাম যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার মাহমুদ আল হাসান বনাম নীলফামারী বিআরটিএ লাইসেন্সিং অথোরিটি এবং কিশোরগঞ্জের মাওলানা কারী ইলিয়াস বনাম কিশোরগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন উল্লেখযোগ্য। প্রার্থিত তথ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ায় এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকতার বিরুদ্ধে কমিশন থেকে সমন জারী করা হয়েছিলো।

শুনানীতে অংশ নেন যথাক্রমে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারূক, তথ্য কমিশনার সাবেক সচিব এম এ তাহের ও তথ্য কমিশনার অধ্যাপক ডঃ সাদেকা হালিম।

উল্লেখ্য যে, অভিযোগকারীগণ নির্ধারিত ফরম্যাটে তথ্য চেয়ে বঞ্চিত হবার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন আপীল কর্তৃপক্ষের নিকট আপীল করেন। সেখানেও প্রতিকার না পেয়ে আইনানুযায়ী তথ্য কমিশনে অভিযোগপেশ করে থাকেন। কমিশন উভয়পক্ষকে সমন দেয়ার পর শুনানীর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করেন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×