somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাবানান ও শব্দগঠনঃ ভুল শুধু ভুল-৩

২৩ শে মে, ২০১৪ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা/বাঙলা নাকি বাঙালা
বাংলা/বাঙলা/বাঙালা এ শব্দগুলোর কোনটা যে, সঠিক এবং কোনটা ব্যবহার করা উচিৎ তা নিয়েও আমরা কিন্তু বিভ্রান্ত। বাংগালী, বাঙ্গালী, বাঙালি, বাঙালী এসবই আমরা ব্যবহার করে থাকি, যা পৃথিবীতে নজিরবিহীন বৈকি। বাংলা একাডেমীরও এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বা কার্যকর ভূমিকাই নেই। বরং তাদের ''সংক্ষিপ্ত বাংলা অভিধানে'' লেখা আছে শুধু ''বাঙ্গালী ও বাঙালি''। একই শব্দের একাধিক বানানের অপশন থাকলেই কিন্তু যতো সমস্যা, যার সমাধান বাংলা (নাকি বাঙলা) একাডেমী করতে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। আমাদের বিভিন্ন বইয়ে দেখবেন বাংলাদেশ, বাঙলাদেশ লেখা পাবেন।


কী এবং কি?
আমি এখানে ব্যাকরণ নিয়ে তেমন তাত্ত্বিক আলোচনায় যাবো না। শুধু চর্চাগত ভুল বানান ও শব্দগঠনের বিষয়টই আলোচনা করবো।
আমরা লিখতে গিয়ে কী এবং কি'র ফারাকও খুঁজে পাইনে এবং এটাও ভাবিনে যে, এদের একই অর্থ হলে দু'রকম বানানই বা হবে কেনো?
শুধু এতটুকুই স্মরণ রাখলে চলবে যে, ইংরেজি হোয়াট শব্দের যে অর্থ কী'র অর্থও তা-ই। কী দ্বারা এমন প্রশ্ন করা হয়, যার জবাব এককথায় হবেনা; যেমন-তোমার নাম কী? কী দিয়ে ভাত খেয়েছো?


আবার কি'র দ্বারা যখন প্রশ্ন করা হয়, তখন শুধুমাত্র হ্যাঁ বা না দিয়েই জবাব দিতে হয়। যেমন- আজ স্কুলে যাবে কি? তুমি কি বুঝতে পারছো? আশা করি সবার কাছে বিষয়টি পানির মতো পরিস্কার হয়েছে।


মত/মতো/কোন/কোনো/কোণ/ভাল/ভালো ইত্যাদি
মতামত-অভিমত অর্থে ব্যবহৃত হয় মত শব্দটি কিন্তু সাদৃশ্য-তুল্য অর্থে ব্যবহার করা হয় মতো বা মতোন শব্দ, যা অনেকেই গুলিয়ে ফেলে দুই অর্থে কেবল মতকেই বেছে নেন।
আমাদের অধিকাংশই কোন আর কোনোকে একই অর্থে গুলিয়ে লেখেন, যা মারাত্মক ভুল। কোন শব্দটি প্রশ্নবোধক অর্থে ব্যবহার করতে হয় এবং বাক্যশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এর কাছাকাছি অর্থপ্রকাশ করে এমন একটি প্রশ্নবোধক শব্দ হচ্ছে কোনটি; যেমনঃ কোন লোক এসেছে বলছো? আর কোনো একটি অনির্দিষ্টবাচক শব্দ যেমনঃ তুমি কোনো কথাই বলবে না।


আর ৯০ ডিগ্রী কোণ তো সবাই চেনেন আশা করি।
ভাল এবং ভালো একই অর্থে (ইংরেজি গুড) ব্যবহারে বাংলা একাডেমীর নির্দেশনা থাকলেও আমার মতে তা মারাত্মক ভুল ব্যবহার। কারণ দুই শব্দে দু'রকম বানানসত্ত্বেও ভাল এবং ভালো'র উচ্চারণ এক হওয়াটা অযৌক্তিক ও অস্বাভাবিক নয়কি?


আবার ভাল'র একই বানানসত্ত্বেও দু'বার দু'রকম উচ্চারণ ছাড়াও পৃথক পৃথক অর্থপ্রকাশও কি বিভ্রান্তিকর ও দুর্বোধ্য হয়? ছোট বাচ্চাদের কাছে এর কী ব্যাখ্যা আছে বলুন?


যেমনঃ ভাল বানানের ;ল;ও-কার না থাকাসত্ত্বেও গুড বোঝাতে একে যে উচ্চারণে পড়তে হয়, সেই একই শব্দকে কপাল বা ললাট অর্থে উচ্চারণের সময় এর শেষের ''ল'' এ আবার হসন্ত ব্যবহার করেই তবে পৃথক অর্থে প্রকাশ করতে হয়। এটা কি সহজ বিষয় নাকি বিশেষতঃ বাচ্চাদের চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়ার মতো ঘটনা নয়?
এমন বহু শব্দ আছে যা নিয়ে বাচ্চাদের কাছে আমি স্বয়ং অপদস্থ ও কিং কর্তব্যবিমূঢ় হয়ে যাই!!


কিছু একাধিক শব্দযুক্ত নামবাচক শব্দ দেখুন

বাংলা একাডেমীর সংক্ষিপ্ত বাংলা অভিধানের ভূমিকা থেকে কিছু শব্দ তুলে দিলাম যা পৃথক করে লেকাটা হবে ভুলঃ যেমন- অভিধান সংকলন-সম্পাদন-পরিমার্জন-পরিবর্ধন-প্রকাশনার কাজ----, নিত্যব্যবহার্য, প্রথমবার, শব্দসংক্ষেপ, [b]ব্যবহারযোগ্যতা ইত্যাদি



প্রথম পর্ব পড়ুন এখানে
দ্বিতীয় পর্ব পড়ুন
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ রাত ১২:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×