কোথায় শিশু কোথায় ঠ্যাং
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[২৬/১২/২০১৪ তারিখে ওয়াসার পাইপে মৃত জিহাদস্মরণে]

বিশাল পাইপে পড়লো শিশু
সময় গেলো অনেক্ষণ
দুঃখী বাবার বুকফাটা রোল
মা হয়ে রয় অচেতন!
ওয়াসা আর দমকল এসে
গবেষণায় দিনকাটায়–
ছয়শত ফুট পাইপে তারা
ক্যামেরাও এক তাই পাঠায়?
টিকটিকি আর পোক খুঁজে পায়
পায়যে আরো কুনোব্যাঙ
পুলিশ বলে, ”শুধুই গুজব
কোথায় শিশু কোথায় ঠ্যাং।
কেউ বলে ফের, সবই ভুয়া
দেখেন গিয়ে ওর বাসায়;
মায়ের পাশে হয়তো শিশু
আঁচল ধরে ঠিক ঘুমায়?
একনিমিষেই মিথ্যে হলো
‘গুজব’ নামেই সাঙ্গ সব
কাটাঘায়ে নুনের ছিটায়
রাতদুপুরেই ভঙ্গ সব।
একদিন পর লাশ পাওয়া যায়
আচ্ছামতো বাঁশ খাওয়া যায়;
পাইপে তবে ছিলো কেউ?
দেশের নামী কর্তা যারা
অবহেলায় মারলো তারা
ছড়িয়ে দিলো অশ্রুঢেউ!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন