ছোটবেলায় তো আরো করুন অবস্থা ছিল। সৌদি আরবের প্ল্যান করা রাস্তা সব একরকম লাগে। আব্বা আম্মা বের হবার পর আমার সাড়াদিন ছিল অফুরন্ত সময়, তারপরও একা একা কোথাও যাবার সাহস ছিলোন।
একদিন সাহস করে, শেখাকে কোলে নিয়ে নতুন একটা রাস্তা ধরে কিছুদুর চলে গেলাম। ঐ এলাকায় সব বাড়ি গুলো একেকটা পার্ককে ঘিরে করা। সব পার্কের সাইজ এক রকম। বাড়িগুলোর মধ্যে কোনো বৈচিত্র নেই। ফলে রাস্তা গুলিয়ে ফেললাম।
আমার খুবই ভয় পেয়ে গেলাম, শেখা তো নিশ্চিন্তে আমার কোলে বসে আছে, এখন আমি কই যাই। ওটাতো মোবাইলের যুগ ছিল না, থাকলেও আববা আম্মাকে জানাতাম কিনা সন্দেহ। ভাষা জানিনাহ, কাকে কি বলবো?
আন্দাজ করে একদিকে হাঁটা শুরু করলাম। এবং এক সময় দেখলাম বাসার পাশের রাস্তায় চলে এসেছি। ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আব্বা- আম্মাকে এখনও বলিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


