আমার চেহাড়া দেখে আব্বার দয়া হলো। এক বাংগালী ভদ্্রলোককে অনুরোধ করে, ওনার জানালার পাশে বসানো হলো। আমি মহা আনন্দে বাইরে তাকিয়ে রইলাম। যদিও মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছিলো না, তাতে কি?
হঠাৎ দেখলাম, আরেকটা প্লেন, আমি জানিনাহ এটা কি করে সম্ভব, এক ঝলকের জন্য সত্যি দেখেছি। কিন্তু এখন মনে হয় ওটা বালিকার কল্পনা ছিল, না হলে মেঘের মধ্যে কি আর দেখা সম্ভব? এতো কাছ দিয়ে নিশ্চয় প্লেন চলে না!
কিছুক্ষণ পড়ে ঐ লোক বললেন, কি হয়েছে দেখা? আমি চমকে উঠলাম, উনি যাননি! দাড়িয়ে আছেন! আমি ভেবেছিলাম, উনি আমার জায়গায় বসেছেন, আমরা জায়গা চেনজ করেছি। খুবই লজ্জিত হলাম, আগে জানলে এসে বসতামই না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



