এই ব্লগে পোস্টগুলেখা আর কমেন্ট পড়ে বিভিন্ন ধরনের লেখার স্বাদ পেয়েছে। কারো কারো লেখা খুবই ম্যাচিউর, ভালো লাগে, কেউ কেউ অসাধারণ কবিতা লেখেন, কারো লেখা মাথার চৌদ্দ হাত উপর দিয়ে যায় (দোষ আমার, আমি কম বুঝি), কেউ কেউ খুবই বাচ্চাদের মতোন লিখেন, কেউ গালিগালাজ খুবই ভালোবাসেন, কেউ যুক্তির চেয়ে অন্যের আত্ন ীয় নিয়ে গালি গালাজে বেশি অভ্যস্ত, কারো ছবি আকার হাত খুবই ভালো, কেউ এতো বেশি সেন্সটিভ যে কোন কারনে অভিমান করে আর ব্লগে লিখেন না। সবই স্বাভাবিক।
আমি আমার দৈনন্দিন জীবন থেকে ছোট ছোট টুকরো আনন্দ এই ব্লগে লিখি। সাথে থাকে, মাঝে মাঝে আমার ভাবনা। চেষ্টা করি সেই ভাবনা গুলো আমার লেখার মাঝে লুকিয়ে রাখতে। সবার সব কিছু বোঝার কি দরকার।
ব্লগ লেখা শুরু করেছি অফিসের চাপে পড়ে। এখন চালিয়ে যাচ্ছি নিজ গরজে। দেখা যাক, কত দিন মানুষকে এভাবে বিরক্ত করতে পারি। 300 বার তো বিরক্ত করলামই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






