এবারের ঈদের বন্ধে ঢাকার বাইরে গিয়েছিলাম। যেহেতু অফিস ছুটির মধ্যে ঘুরে, ফিরে আসতে হবে, তাই সময় বাচানোর জন্য বাসের রাতের টিকিট কাটলাম। রাত 10টার পর বাস ছাড়লো। ঢাকায় সামান্য কুয়াশা ছিলো, কিন্তু যাত্রা বাড়ি ছাড়ার পরই তো আমাদের (বাসযাত্রি, ড্রাইভার, হেলপার সকলের) চোখছানাবড়া। মনে হচ্ছিলো চারপাশটা একদম সাদা হয়ে গেছে। আমি বাসের সামনের দিকে বসেছিলাম, দেখতে পাচ্ছিলাম বাসের সামনে, ডানে, বায়ে কিছু দেখা যাচ্ছেনা। ভাবছেন শহরের মেয়ে কুয়াশা দেখেনি, অল্পতেই কাতর হয়েছে। মানলাম, কিন্তু ড্রাইভার তো রোজই চালাচ্ছে, সে একেবারে হাঁ হয়ে গেল। বাসের কিছু যাত্রী বলল "থাক মামু, আইজ আর চালাইয়েননা, গাড়ি থুইয়া দেন, সকালে যামুনে"। আমি প্রমাদ গুনলাম, আমি তো সময় বাঁচানোর জন্যই...। যাই হোক ড্রাইভার রাস্তা লাইট দেখে আন্দাজ করে আসতে আসতে চালাতে শুরু করলো। আমার এক বন্ধু ফোনে সব শুনে বলল "দোয়া পড়তে পড়তে যাও"। বুঝলাম আমি চলে গেলে ওর সমস্যা নেই, বেহেস্তে গেলেই হলো। আপনারা জানেন ঢাকার বাইরের রুটে কোনো রাস্তার লাইট নেই। সুতরাং এইবার ড্রাইভারের আসল পরীক্ষা শুরু হলো। সে আরেকটা বাসের পিছনে শুধু লাল লাইট দেখে ফলো করতে লাগলো। আবার হেলপারকে বললো "খাদে পড়লে সামনের ব্যাটা পড়বো
একটা ব্যাপার খেয়াল করলাম, শহরে ঢুকলে কুয়াশা চলে যায়, আর ধান ক্ষেতের মাঝে গেলে কুয়াশা খুব বাড়ে। বিশেষ করে ঢাকার পাশে। ফিরার সময় ট্রেনে ফিরায় আর কুয়াশার সমস্যায় পড়তে হয়নি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



