তবে আমার আম্মার পাল্লায় পরলে আপনি মত বদলাতে বাধ্য হবেন। আম্মাকে যদি ভুলেও বলে ফেলি যে এই রান্নাটা ভালো হয়েছে, তাহলেই হলো। একটানা ঐ খাবার খাওয়াবে। যতদিন না আপনি বিরক্ত হয়ে উঠছেন।
বেশ কিছুদিন হলো আম্মা আমাকে দুপুরের জন্য একটানা মুরগি দিচ্ছিলেন। বিরক্ত হয়ে বললাম আর না। আবার দিলেন। এবার কলিগকে দিয়ে দিলাম।
সুতরাং বাধ্য হয়ে এখন মাছ দিচ্ছেন। কিন্তু এখন মনে হচ্ছে বেশি দিন মাছ খেতে পারবোনা। 2দিন পর গা থেকে শুধু মাছের গন্ধ বের হবে। এবার কি করি?মাছও না, মুরগির মাংসও না...(গরুর মাংসটায় এ্যালার্জি আছে, খাসির মাংস আম্মা দিতে চাননা, মোটা হয়ে গেছি তাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


