সোনিয়া ঘরে বোতলে পানি রাখে। মাঝে মাঝে ভিটামিন ট্যাবলেট খাওয়ার সময় লাগে। একদিন খেতে গিয়ে দেখে পানিতে ভিটামিন ট্যাবলেটের গন্ধ। ও ভাবলো কি ব্যাপার? ভিটামিন কি এতো বেশি খাচ্ছি যে পানিতেও ভিটামিনের গন্ধ পাচ্ছি? পরে খেয়াল করে দেখলো, আসলে ও ভুল করে ভিটামিনের বোতলের মুখ পানির বোতলের মুখের সাথে পালটে ফেলেছে..।
ঘটনা - 2:
ছোটবেলায় একদিন সোনিয়াকে দেখি খাবার টেবিলে বসে হাঁসফাস করছে আর একটু পর পর পানি খাচ্ছে। বুঝলামনা ব্যাপার টা কি, জিগ্যেস করাতে বলল, ও ট্যাবলেট খাওয়ার চেষ্টা করছে। কিন্তু ক্যাবসুল পানিতে ভাসে, তাই পানি খেতে খেতে অস্থির হয়ে গেছে, কিন্তু ক্যাবসুল গলা দিয়ে নামছে না। একসময় বলল, অনেক হয়েছে আর পানি খেতে পারবোনা...চলে গেল।
ঘটনা-3:
শেখা একজন ডক্টরের কাছে গেছে। ডাক্তার ওকে কি 1টা ট্যাবলেট খেতে দিয়ে পানি আনতে গেছে। ও ওর ব্যাগ থেকে ছোট বোতলে পানি নিয়ে এক ঢোক গিলে ট্যাবলেট খেয়ে নিলো। এদিকে ডাক্তার ততক্ষনে এক বোতল পানি নিয়ে এসেছে। শেখার দিকে অবাক হয়ে বলল, আপনি এতো অল্প পানি দিয়ে খেয়ে পারলেন? আমি তো পারিনা! (বাঁচাওওও)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



